বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন

দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ টি মনিটরিং কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের ১৩ জন বিচারপতিকে এ মনিটরিং কমিটির দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার রেজিস্ট্রার এসকে.এম. তোফায়েল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্যা সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন রুলস), ১৯৭৩ অনুযায়ী ‘মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস’ গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, প্রধান বিচারপতি দেশের ৮ টি বিভাগের জন্য ১৩ টি মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস গঠন করেছেন, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি দেশের ৮ বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লিখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে।
১৩ টি কমিটিতে হাইকোর্ট বিভাগের যে ১৩ বিচারপতিকে দায়িত্ব প্রদান করা হয়েছে, তারা হলেন-
১) বিচারপতি মোঃ হাবিবুল গনি, রাজশাহী-২ বিভাগ (বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ),  তাকে সাচিবিক সহায়তা   করবেন সরকারি রেজিষ্ট্রার মোঃ ওমর হায়দার।
২) বিচারপতি মোঃ আশরাফুল কামাল, বরিশাল বিভাগ (বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা), তাকে সাচিবিক সহায়তা করবেন  সহকারী রেজিস্ট্রার বেগম মেফতাহুল জান্নাত।
৩) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিভাগ ঢাকা-১( ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল), তাকে সাচিবিক সহায়তা করবেন ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোস্তফা রপজা নূর।
৪) বিচারপতি মাহমুদুল হক, বিভাগ খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল), তাকে সাচিবিক সহায়তা করবেন সরকারী রেজিস্ট্রার বেগম সেলিনা খাতুন।
৫) বিচারপতি জাফর আহমেদ, বিভাগ খুলনা-২ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা), তাকে সাচিবিক      সহায়তা করবেন গবেষণা ও তথ্য কর্মকর্তা রাগিব মাহতাব।
৬) বিচারপতি ফাতেমা নজীব, বিভাগ ঢাকা-২ (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর), তাকে সাচিবিক সহায়তা করবেন সরকারী রেজিস্ট্রার (রিসার্চ ইউনিট) সিরাজুম মুনিরা।
৭) বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিভাগ চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্টার শোভন শাহরিয়ার।
৮) বিচারপতি আহমেদ সোহেল, বিভাগ চট্টগ্রাম-২ (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার (রিসার্চ ইউনিট) মোঃ মঈনউদ্দিন কাদির।
৯) বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, বিভাগ রাজশাহী-১ (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও  নাটোর), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার বেগম সাদিয়া আফরীন।
১০) বিচারপতি কে, এম, হাফিজুল আলম, বিভাগ  রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী), তাকে সাচিবিক সহায়তা করবেন রেজিস্ট্রার জেনারেল এর একান্ত সচিব মোঃ হাসিবুল হোসেন লাবু।
১১) বিচারপতি শাহেদ নূরুদ্দিন, বিভাগ রংপুর-১ (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিহাট), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার মোঃ মাহমাদুল হাসান খান।
১২) বিচারপতির মোঃ মাহমুদ হাসান তালুকদার, বিভাগ- ময়মনসিংহ (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার এস.এম সাদাকাত মাহমুদ।
১৩) বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী, বিভাগ-সিলেট (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার আকরামুল ইসলাম।


এই বিভাগের আরো খবর