শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

নৈতিক সমাজের ডাকে কুড়িগ্রামে জনসভা অনুষ্ঠিত 

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম 
বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

নৈতিক সমাজের ডাকে গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়েছে । অপরাধ, দুর্নীতি ও সংঘাত মুক্ত রাজনীতি বাস্তবায়ন এবং বিচার ও সংস্কার বাস্তবায়ন নিশ্চিতকরণ গণপরিষদ নির্বাচন সকল বিভাগে চাই প্রাদেশিক রাজ্য স্থাপন সহ বিভিন্ন দাবি তুলে ধরে নৈতিক সমাজের ডাকে জনসভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) আমসা আ আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম খন্দকার ,নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম মহিবুল হক-খোকন, সাবেক ছাত্রনেতা মাজেদ আলী, আশরাফ আলী , বীর মুক্তিযোদ্ধা ইসলাম হোসেন এবং জনসভা পরিচালনা করেন নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান রোকন।

জনসভায় প্রধান অতিথি নৈতিক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) আমসা আ আমিন বলেন , নৈতিক সমাজ হচ্ছে একটি নৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্র মেরামত আন্দোলন। মহান স্বাধীনতার অর্ধ-শতাব্দি পেরিয়ে আজ প্রয়োজন হল দ্বিতীয় স্বাধীনতার। দীর্ঘ ৫ দশকেও সাধারণ মানুষের মুক্তি আসেনি, জীবন-মান উন্নত হয়নি। ন্যায়-সংগত সমাজ, রাজনীতি ও রাষ্ট্র গড়ে উঠেনি। গড়ে উঠেনি গণতন্ত্র ৷ কারণ ক্ষমতাসীনরা ধ্বংস করেছে রাজনৈতিক মূল্যবোধ; গড়ে তুলেছে অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস; করেছে ক্ষমতার অপব্যবহার। এখন সমাজে নৈতিক জাগরণ, রাজনৈতিক সংস্কার ও রাষ্ট্রের বৈপ্লবিক মেরামত ছাড়া উন্নত জাতি-রাষ্ট্র গঠনের অন্য কোন পথ নেই।

সাফল্যের জন্য “সততাই শ্রেষ্ঠ নীতি”, “মানবতাই শ্রেষ্ঠ আদর্শ” এবং “দুর্নীতিমুক্ত রাজনীতিই শ্রেষ্ঠ পথ”- নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ নেতৃত্ব ও রাজনীতির এ পথ আমাদেরকেই তৈরি করতে হবে। এ পথেই “ন্যায্য সমাজ, উন্নত জীবন-মান ও জাতীয় মর্যাদা” অর্জন সম্ভব। অবশ্যই সম্ভব নৈতিক নেতৃত্ব, দুর্নীতিমুক্ত রাজনীতি, উন্নত অর্থনীতি ও সকলের দায়বদ্ধতা নিশ্চিত করা।
সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) আমসা আ আমিন আরও বলেন , “মুক্তি সনদ” গড়বে নৈতিক বিপ্লব, গড়বে “নতুন বাংলাদেশ”। এ সনদ বদলে দিবেই সমাজ ও রাষ্ট্রের চরিত্র; স্বৈরতন্ত্র ফিরবে না কোন দিন। কথায় নয়, আমরা তা কাজে প্রমাণ করব; গড়ে তুলব গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার। অবশ্যই গড়ে তুলব দুর্নীতি মুক্ত রাজনীতি ও নৈতিক সমাজ, গড়ে তুলব নতুন বাংলাদেশ। “কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ”

 


এই বিভাগের আরো খবর