শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইওনিয়ার ফুটবলের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের ফুটবল বিপ্লবী লাইজু

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

পাইওনিয়ার ফুটবলের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু। পাইওনিয়ার ফুটবল এখন ঢাকা কেন্দ্রিক । কিন্তু ঢাকা সহ গোটা বাংলাদেশের অসহায়, অবহেলিত,দরিদ্র সংগঠকের আশার ফসল একেকটি পাইওনিয়ার দল।

বলতে পারেন টাকা নাই তো এত খেলার খায়েস কেন? আজকে প্রতিষ্ঠিত অনেক দলের পাইওনিয়ার জীবন ছিল দুঃখের ও কষ্টের। বর্তমান সময়ে সেরা কর্পোরেট ও ধনী দল বসুন্ধরার পাইওনিয়ার ইতিহাস জেনে নিতিন পারেন। প্রথমত পাইওনিয়ার এর জন্য দশহাজার টাকা জমা দিতে হয়, পুরোনোদের তিন হাজার। মেডিকেল করতে দেশের বিভিন্ন স্থান থেকে ফুটবলাররা আসে।ওরা ওস্তাদের দুঃখ বোঝে তাই নিজেরা আর উদ্যেক্তা অনেকটা ভিক্ষে করে ঢাকায় আসে।এরপর মেডিকেলে পাস ফেল রয়েছে। মেডিকেল করার সময় বাফুফের এবং ডাক্তাররা কঠোর ভাবে মেডিকেল করেন।দরকার হলে কোন দলের কেউ যাবেনা। কিন্তু পরে যেন শুনতে না হয় এটা হয়েছে,ওটা হয়েছে।

২০২২ সালে ইমরুল হাসান দায়িত্বে ছিল।কষ্ট হলেও কিছুটা সাপোর্ট পেয়েছে দলগুলো। ভাগ্যিস ঢাকার কিছু ক্লাব, সংগঠক দুর থেকে আসা বাচ্চাদের নজর দেয় ,না হলে কি অবস্থা হতো জানিনা। গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু আরো জানান ২০১৫, ২০১৯, ২০২২ পাইওনিয়ার খেলেছি। অনুরোধ জানাবো বাফুফে,ক্রীড়া মন্ত্রণালয়কে পাইওনিয়ার দলগুলোর থাকার জন্য একটু ব্যবস্থা করে দেন।

প্রাথমিক সময়,মধ্যম সময় ও শেষ সময় কিছু আর্থিক অনুদান দেন।প্লীজ পাইওনিয়ারকে গুরুত্ব দিন। বাংলাদেশ ফুটবলের উন্নয়নে পাইওনিয়ারের ভুমিকা অপরিসীম। বিভিন্ন জেলার ঢাকাস্থ মানুষদের সামান্য সহযোগিতা আপনার অঞ্চলের বাচ্চাদের উপকার করবে। ঢাকা সোনালী অতীতকে বিবেচনায় অন্তত একটি দলকে থাকা ও খাওয়ার সামান্য ব্যবস্থা করে দিন।মতিঝিল পাড়ার দলগুলো আপনাদের অনেক অসুবিধা আছে তবুও একটু সহযোগিতার হাত বাড়াবেন পাইওনিয়ার দলগুলোর জন্য।

পাইওনিয়ার দল গঠনে অনেক সময় ব্যয় করতে হয়,খরচ করতে হয়।সময়মতো পাইওনিয়ার না হবার জন্য ক্ষতিগ্রস্ত হতে হয় খেলোয়াড়দের ও সংগঠকদের।জেলার প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিদের প্রতি অনুরোধ বাচ্চাদের পাশে দাঁড়ান। পাইওনিয়ার ফুটবলে অংশগ্রহণকারী সংগঠকদের শরীরের ছাল চামড়া থাকেনা। কিন্তু ঐ যে পাগলামো, বাচ্চাদের প্রতি আন্তরিকতা তাদের ভুলিয়ে দেয় যে তারা জেনে শুনে বিষপান করছেন। গ্রামীন ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু জানান, পরম করুনাময় আল্লাহ্ তায়ালা আপনি পাইওনিয়ার ফুটবলে অংশগ্রহণকারী প্রতিটি দলের কর্মকর্তা, খেলোয়াড়দের সাহায্য করুন।


এই বিভাগের আরো খবর