“সাধ্যমত কর দান, কে আছো এ দয়াবান? সমাজ সেবায় বাড়বে মান, তাতেই হবে কল্যাণ”-এ শ্লোগানে রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্যম সমাজকল্যাণ যুব সংগঠনের’ পক্ষ থেকে ৩৫০ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জিয়াউল রহমান লিটন ও সঞ্চালনা করেন
যুব সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের আয়োজনে এতে আরও উপস্থিত সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রতিষ্ঠানের সভাপতি জিয়াউর রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু ,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাসুদ, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাংবাদিক রফিকুল ইসলাম লাভলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের পরিচালক জিয়াউর রহমান লিটন বলেন, ২০১৯ সাল থেকে কয়েকজন উদ্যমী যুবক মিলে যুব, সেবা ও কল্যাণমুখী সংগঠনটি চালু করেছি। সেই থেকে আমরা সংগঠনের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। সামনেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাসুদ বলেন উদ্যম সমাজকল্যাণ যুব সংগঠনের সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই,এসময় তিনি আরো বলেন আমার সমাজ সেবার পক্ষ থেকে সকাল ধরনে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।