রংপুরের পীরগাছায় কান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন ফারিকুল ইসলাম খান। ১৯৭ ভোটের মধ্যে তিনি আনারস প্রতীক নিয়ে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ফুটবল প্রতীকে ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাতিয়ার রহমান ফুটবল প্রতীকে ১২১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল হালিম।
নিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, কান্দি ইউনিয়ন বিএনপি আহবায়ক শাহাবুদ্দিন মৃধা ও সদস্য সচিব শাহিন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আকবার আলী, আইয়ুব আলী মন্ডল, শফিকুল ইসলাম, আতাউর রহমান, রাকিব খন্দকার, সোনা মিয়া, হাফিজুর রহমান, আহ্বায়ক যুব দল মোকলেছুর রহমান মৃধা, সদস্য সচিব শাহিন মিয়া,রুবেল মিয়া সভাপতি ছাত্র দল ,কান্দি ইউনিয়ন ইউনিয়ন, যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম বাবু, নবনির্বাচিত ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সহ আরও অনেকে।