শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পীরগাছায় ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি: “আমার ছেলেকে বাঁচান”

রফিকুল ইসলাম লাভলু ,পীরগাছা (রংপুর)
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন

দিনমজুর পিতার অভাবের সংসারে একটু খানি সহযোগিতা করতে গিয়ে এখন নিজের জীবনই বিপন্ন হয়ে দাড়িয়েছে কলেজ শিক্ষার্থী আরিফ মিয়ার। পেটে টিউমার আক্রান্ত হয়ে তিনি এখন পিতা-মাতার চোঁখের জলে পরিনত হয়েছেন। রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (গুড়াতিপাড়া) গ্রামের বাসিন্দা আরিফ মিয়া (২০)।

তার পিতা দিনমজুর রাশেদ মিয়া ও মাতা আকতারা বানু ছেলের চিকিৎসার টাকা যোগাড় করতে এখন ছুটছেন বিত্তবানদের দুয়ারে দুয়ারে। দ্রুত অপারেশন করালে বেঁচে যাবেন আরিফ মিয়া। কিন্তু বাঁধা হয়ে দাড়িয়েছে ৩ লক্ষ টাকা। জানা গেছে, ওই গ্রামের দিনমজুর রাশেদ মিয়ার বড় ছেলে আরিফ মিয়া স্থানীয় সারা মেমোরিয়াল হাইস্কুল থেকে এসএসসি পাশ করে ভর্তি হন পীরগাছা সরকারি কলেজে।

বর্তমানে তিনি অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। গত দুই মাস আগে পিতার অভাবে সংসারে সহযোগিতা করতে ঢাকায় গিয়ে একটি গামেন্টের্সে চাকুরী নেন। মাত্র ১৫ দিন চাকুরী করার পর হঠাৎ প্রসাব-পায়খানা বন্ধ হলে অসুস্থ্য হয়ে পড়েন আরিফ মিয়া। এরপর তাকে বাড়িতে নিয়ে এসে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হলেও কোন উন্নতি হয়নি। পরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডাক্তাররা তাকে অপারেশন করে পেট থেকে মলমূত্র বের করতে গিয়ে টিউমার দেখতে পান। পরে চিকিৎসকরা টিউমারের অবস্থা দেখে ক্যান্সার লক্ষণ সন্দেহে সেখান থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় বায়োপসি করার জন্য পাঠিয়েছেন।

বর্তমানে আরিফ মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ শাহীনুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, বায়োপসি রিপোর্ট পাওয়ার পর তাকে বাঁচাতে হলে দ্রুত অপারেশন করতে হবে। এতে প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু অভাবী পিতার পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব না হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েন। আদরের সন্তানকে বাঁচাতে ছুটছেন বিত্তবান মানুষের দুয়ারে দুয়ারে।

স্থানীয় তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, আরিফ মিয়ার এ দুদর্শার কথা আমাদের জন্য কষ্টদায়ক। আমরা মেধাবী আরিফ মিয়াকে সুস্থ্য অবস্থায় ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করছি।
আরিফ মিয়ার পিতা দিনমজুর রাশেদ মিয়া বলেন, আমার আদরের ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানবীর মানুষের সহযোগিতা করছি। আপনারা আমার ছেলেকে বাঁচান! আমি ছেলেকে সুস্থ্য ফিরে পেতে চাই! তাকে সাহায্যে পাঠানোর জন্য ০১৮৯০-৯১৮০৩৯ (বিকাশ) অথবা অগ্রণী ব্যাংক, পীরগাছা শাখার সঞ্চয়ী হিসাব নং-০২০০০২৩৩৪১৯৪৭ এ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর