শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বক্তব্য ভাইরাল হওয়া সেই ওসিকে প্রশংসাপত্র পাঠালেন আইজিপি

একরামুল হক একরাম, লালমনিরহাট
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবীর ব্যতিক্রমী বক্তব্য সামাজিক গণ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জনগণের প্রতি তার দৃষ্টিভঙ্গি ও গঠনমূলক বার্তা প্রশংসিত হয়েছে সর্বমহলে। ভাইরাল হওয়া বক্তব্যে ওসি নূরনবী বলেন, **”আমাকে স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম। জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক, আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ টাকা দাবি করলে সরাসরি আমাকে জানান।”

তিনি আর ও বলেন আমরা কাজ করি ৩ (তিন) পি নিয়ে যেমন (১)পুলিশের – পি, (২) পাবলিকের -পি, (৩) প্রেসের – পি এই তিন পি হচ্ছে ভাই-ভাই। এরা জনগণের কথা বলে আমাদের পথ চলা এই ৩ জনে সঙ্গে।

সাধারন জনগণকে পুলিশকে ভয় পেয়ে থানায় আসতে চায়না তাই দুষ্টু বা দুর্বৃত্তদের / মাদকসেবন বৃদ্ধি পেয়েছে। ওসি উদ্বোধন কর্মকর্তার কাছে দাবি করে বলেন আমরা বিভিন্ন মামলায় তদন্ত করে দেখছি –অভিযোগ কারির কথা আর কাগজে মিল পাওয়া যায় না তাই আসামি ছার পেয়ে যায়। তাই যদি জেলা প্রশাসক বা ইউএনও অথবা পুলিশ উদ্বোধন কর্মকর্তা’র মাধ্যমে নিয়োগ প্রাপ্ত দুজন কম্পিউটার অপারেট বাংলাদেশের প্রতিটি থানার গেটে অথবা গোল ঘরে বসার ব্যবস্থা থাকত অভিযোগকারী বা ভিকটিমের কথা শুনে আবেদন লিখে থানায় জমা দিয়ে গেলে আইনগত ফাঁক থাকতো না পুলিশের জন্য সুবিধা বা কাজের গতি বৃদ্ধি হতো।

ওসি আরও দাবি করেন, বাংলাদেশের প্রতিটি থানায় অভিযোগকারী আশার গতি বৃদ্ধি প্রসঙ্গে বলেন। ১. থানা গুলোয় ১ (এক) জন টি বয় থাকা দরকার, ২. থালা গুলোতে আপ্রায়নের বিলের ব্যবস্থা করা দরকার। এই ৩ টি কাজ আইজিপি মহোদয় বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার দাবি। এটি হলে আমার মনে হয় থানাগুলো জনবান্ধব হবে ওসি বা অন্য পুলিশ সদস্যরা অসৎ উদ্দেশ্য থেকে অব্যাহত থাকবে।

“মাদক সমাজের শত্রু। যদি কেউ সন্দেহজনকভাবে ধনী হয়ে যায়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে পুলিশকে জানান। জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব নয়। ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন, যাতে অপরাধীরা আতঙ্কে থাকে।”

ওসির এই জনবান্ধব বক্তব্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম মহোদয়ের নজরে এলে, তিনি ১ মার্চ এক শুভেচ্ছা পত্রে ওসি নূরনবীর কাজের প্রশংসা করেন। তিনি লিখেন, “জনগণের আস্থা অর্জনে আপনার প্রচেষ্টা, সেবা করার প্রত্যয় ও পেশাদারত্বের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। আপনার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা সারা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে—এ প্রত্যাশা করি।
আইজিপির শুভেচ্ছা পত্র পেয়ে ওসি নূরনবী আরও অনুপ্রাণিত হয়েছেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “ওসির এমন উদ্যোগ জেলা পুলিশের জন্য গর্বের। আইজিপি মহোদয়ের শুভেচ্ছা বার্তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা দেশ ও জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত থাকবো।” ওসি নূরনবীর এই মানবিক ও সাহসী বার্তা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ।

 


এই বিভাগের আরো খবর