বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বড় স্বপ্ন, হামজা জয়গানে বাংলাদেশের শিলং যাত্রা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা একজন ফুটবলার প্রথমবার গায়ে জড়াতে যাচ্ছেন লাল-সবুজের বাংলাদেশের জার্সি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ মার্চ বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন জাগরণ শুরু হতে যাচ্ছে। যে পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, হামজা চৌধুরী।

ইংলিশ চ্যাম্পিয়নশীপে (ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ) শেফিল্ডের হয়ে খেলছেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলতে এসেছেন। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। দুই দলের ফুটবল দ্বৈরথ নিয়ে গত কয়েক বছর এমনিতেই আলাদা রোমাঞ্চ, উত্তেজনা ছড়ায়। সেই পালে আরো হাওয়া লাগিয়েছেন হামজা।

তাকে ঘিরে সীমান্তের এপার-ওপারে চলছে তীব্র আলোচনা। বাংলাদেশের ফুটবল নতুন করে তার ব্র্যান্ডিংয়ে এগিয়ে যাবে এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। সেই বিশ্বাস, ভারতকে তাদের মাটিতে হারানোর বড় স্বপ্ন এবং হামজা জয়গানে শিলং যাত্রা শুরু করেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার সকাল ৯টায় উড়াল দিয়েছেন হামজা, জামাল, সাদরা। কলকাতা হয়ে গৌহাটিতে পৌঁছবেন তারা। সেখান থেকে শিলং।

ক্রীড়াঙ্গনের সব আলো হামজা কেড়ে নিয়েছেন। এখন কেবল লাইমলাইটে তিনি। প্রত্যাশার চাপটাও বেশি। তবে সেই প্রত্যাশার চাপ বাড়তি বোঝা হবে না এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। হামজা নিজেও আছেন খোলামনে, ‘‘আমি তেমনি মনে করি না (বাড়তি চাপ) । দেখুন দিন শেষে আমরা ফুটবল খেলি। ফুটবলে যে কোনও কিছুই হতে পারে। এখানে কোচ দলকে প্রস্তুত করছে। আমি এখানে এসে সবার ভালোবাসা পাচ্ছি। আমি দলকে সহযোগিতা করতে চাই। এবং সেটা যতটা সম্ভব ততটা।”

গতকাল বসুন্ধরা কিংস অ‌্যারোনায় অনুশীলন করেছেন হামজা। বাংলাদেশের সতীর্থদের সঙ্গে সেটাই ছিল তার প্রথম সেশন। মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। যেখানে গতকাল মালদ্বীপের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে স্বাগতিকরা। ৩-০ গোলে জয় পেয়েছে তারা। নয় মাস পর অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রি গোল পেয়েছেন।

বাংলাদেশ সৌদি আরবে প্রস্তুতি সেরেছে। অনুশীলন বাদে পৃথক তিন ক্লাবের সঙ্গে ম্যাচও খেলেছে। প্রস্তুতির ঘাটতি আছে কিনা সেই প্রশ্ন করা হয়েছিল কোচ হাভিয়ের কাবরেরাকে। উত্তরে নিজেদেরকে প্রস্তুত বলে দাবি করলেও, ভারত সফরের দল এখনো ঘোষণা করতে পারেননি তিনি।

শিলংয়ের বিমানে উঠলেও বাফুফে এখনও ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারেনি। ফলে গতকাল ফটোসেশনে অংশ নেওয়া ২৭ ফুটবলারকে নিয়েই ভারতের বিমান ধরেছে বাংলাদেশ। সঙ্গে আছে ১০ কোচিং স্টাফ।

ফুটবল নতুন করে জাগরণের স্বপ্নে বিভোর। হামজা পরশ পাথর হয়ে এসেছেন। তার ছোঁয়ায় পাল্টে যাবে এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর