নারায়ণগঞ্জ বন্দরে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।এ উপলক্ষে জনসাধারণকে সচেতন করতে নানা আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্রমকর্রতার কার্যালয়ের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়।পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সরকার আশ্রাফুল আলম, মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন,হিসাব রক্ষণ কর্মকর্তা শামীমা সুলতানা,এবং দারিদ্র্য বিমোচন অফিসার মতিউর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান,মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার প্রমুখ।
ইউএনও শিবানী সরকার দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দফতর প্রধান ও নানা শ্রেনী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত সবার সামনে অগ্নি নির্বাপনী বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।