শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে ২ ফেব্রুয়ারী’২০২৫ইং আজ রোববার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেয়া হয়।
জানা যায়, কুড়িগ্রাম জেলা ভৌগলিক করনে দেশের শেষ প্রান্তের অবহেলিত একটি জেলা। এ জেলায় কোন শিল্প কল কারখানা নাই। গরীব খেটে খাওয়া অধিকাংশ শ্রমিক দেশের উন্নত জেলায় গিয়ে জমিতে, কল কারখানায়, গার্মেন্টস বা রিক্সা, ভ্যান চালিয়ে জীবিকা নির্ভর করে। এ জেলায় শিল্প বলতে উন্নত প্রযুক্তির জিগ জাগ ইট ভাটা রয়েছে। কুড়িগ্রাম জেলায় বিদ্যমান ইট ভাটার সংখ্যা প্রায় ১’শ টি রয়েছে। ইটভাটা গুলোতে প্রায় ৫০ হাজার শ্রমিক কর্মরত থেকে জীবন-জীবিকা নির্বাহ করে। এই ভাটাগুলি প্রায় ৩০ হতে ৩৫ বৎসর পূর্ব থেকে পরিচালনা হয়ে আসছে। জানামতে সৃষ্টিলগ্ন থেকেই ইটভাটা গুলি দেশের প্রচলিত আইনে সকল প্রকার কাগজ পত্র হাল নাগাদ করে ভাটা পরিচালনা করে আসছিল। পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০১৩ইং আইনের আওতায় এসে অধিকাংশ ইট ভাটার পরিবেশ ছাড়পত্র পান নাই। সঙ্গত কারনে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স প্রদান করা হয় নাই। তখন থেকে এই ইট ভাটাগুলি অবৈধ হিসাবে আখ্যায়িত হয়ে আসছে। পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স না পেলেও এই ভাটাগুলি যথারীতি কাষ্টমস ভ্যাট, আয়কর, ভাটায় ব্যবহৃত জমির বাণিজ্যিক হারে খাজনা, বিএসটিআই, ফায়ার লাইসেন্স, শ্রম অধিদপ্তর লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বৎসর ১০ থেকে ১১ লক্ষ টাকা অগ্রিম প্রতিটি ইট ভাটা রাজস্ব প্রদান করে আসছে। বর্তমান সময়ে ইটভাটার উপর বিভিন্ন ধরণের প্রশাসনিক কার্যক্রম চলমান থাকায় মারাত্মক ব্যবসায়িক নিরাপত্তাহীনতায় ভুগছে ইটভাটার মালিকরা। সেই সাথে ইটভাটার সাথে যুক্ত প্রায় অর্ধ লক্ষ শ্রমিক তাদের জীবিকা হারাতে বসেছে।

বিভিন্ন দাবিতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে ২ ফেব্রুয়ারী’২০২৫ইং রোববার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান বকসী বলেন- কুড়িগ্রামের মাননীয় কুড়িগ্রাম জেলা প্রশাসক আপনি এ জেলার শুধু জেলা প্রশাসক বা জেলা ম্যাজিট্রেট নন, এ জেলার অভিভাবক ও জন সেবকও বটে। এই অবহেলিত জেলার ইট ভাটার অধিকাংশ মালিকগন ঋন, কর্জ করে অগ্রিম ইটের টাকা নিয়ে ইট ভাটা পরিচালনা করে আসছে।

এই ঋনকৃত টাকা থেকে ভাটার মৌসুমের প্রায় ০৬ (ছয়) মাস পূর্বে শ্রমিক কর্মচারীদের বড় অংকের টাকা অগ্রিম জ্বালানি, কয়লা খরিদ কাচা ইট তৈরী সব মিলে অনেক বড় অংকের অর্থনৈতিক ঝুঁকিতে থাকে, ভাটা বন্ধ হলে উক্ত বিনিয়োগ কোন ভাবে পুরন করার মত না। সেই সাথে ভাটা মালিক/ শ্রমিকের জীবিকার উপর আঘাত হানার শামিল। সার্বিক দিক বিবেচনা করে এ জেলার অভিভাবক হিসাবে আপনার নিকট নিবেদন, দয়া করে ভাটার সঙ্গে সম্পৃক্ত ব্যাপক জনগোষ্ঠির দিক বিবেচনা করে এ বৎসর ৩ মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়া হোক।

 


এই বিভাগের আরো খবর