শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান: বণিক সমিতির নেতৃবৃন্দ

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৩:০৫ অপরাহ্ন

দেশের সার্বিক বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির নেতৃবৃন্দ। অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ভাবে সাধারণ ব্যবসায়ীরা নানা সংকটের মুখে পড়েছে। ব্যাংকিং সেক্টরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিক পক্রিয়ায় ব্যবসায়ীরা সহজেই আগের মতো ব্যাংক ঋণ পাচ্ছে না। তাছাড়া ডলার সংকটের কারণে বেশকিছু দিন ধরে ব্যবসায়িক লেনদেনে নানা ভাবে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।

যে কারণে দেশের বাজার পরিস্থিতি অনেকটা অস্থিতিশীল হয়ে পড়ায় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি দেখা গেছে। দেরিতে হলেও নতুন ধান বাজারে আসায় এবং সবজির বাজার ক্রমান্বয়ে স্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষ এখন অনেকটা স্বস্তিতে রয়েছে। নাগেশ্বরী উপজেলা বণিক সমিতিতে বর্তমানে প্রায় সদস্য সংখ্যা ৬’শ ৫০ জন। তার মধ্যে নিয়মিত মাসিক চাঁদা প্রদান করছে ১’শ ২০ জন। নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন বাজার সমূহ তাদের কমিটির মাধ্যমে পরিচালিত হলেও সকল কমিটির কার্যক্রমের সাথে নাগেশ্বরী উপজেলা বণিক সমিতি যুক্ত রয়েছে। বর্তমানে নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে মোঃ ফজলুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব আনিছুর রহমান দায়িত্ব পালন করছেন।

তাদের সুযোগ্য নেতৃত্বে নাগেশ্বরী বাজারকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। নৈশ্য প্রহরী ৩ জনের স্থলে বর্তমানে ৭ জন নিয়োগ দেয়া হয়েছে। মাঝে মধ্যেই যেখানে কাঁচা বাজারে বিভিন্ন বিরোধ লেগে থাকতো, সেখানে বিরোধ নিরসনে মনিটরিং কমিটি দেয়া হয়েছে। বণিক সমিতির সদস্য সংখ্যা ৫’শ এর স্থলে ৬’শ ৫০ এ উন্নিত করা হয়েছে। সমিতির তহবিলে ২ লক্ষ টাকা রয়েছে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির উপদেষ্টা হিসেবে রয়েছে। নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির সভাপতি মোঃ ফজলুল হক জানান, ভ্রাম্যমান আদালতের কার্যক্রমের কারণে অনেক নিরহ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। একই প্রতিষ্ঠানে বার বার রেট দেয়া হলে বিতর্কের সৃষ্টি হয়।

উৎপাদন পর্যায়ে পলিথিন বন্ধ করা হলে সাধারণ ব্যবসায়ীরা উপকৃত হবে। বাজারের সরকারি জায়গায় সরকারি ভাবে বহুতল মার্কেট নির্মাণ করা হলে সাধারণ ব্যবসায়ীরা উপকৃত হবে। বিভিন্ন বিষয়ে নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান জানান, নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির বিল্ডিং ভবনটি ৪ শতকের মধ্যে রয়েছে এবং সমিতির নামে আরো ১০ শতক জমি রয়েছে। সমিতির ফান্ডে পর্যাপ্ত পরিমাণে টাকা সংগ্রহ হলে আমরা সমিতির উন্নয়ন কার্যক্রম জোরদার করবো।

 


এই বিভাগের আরো খবর