শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা প্রতিদিন প্রতিবেদক
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ন

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। তারা এখন রাজপথে আন্দোলন করতে না পেরে বিদেশিদের কাছে নালিশ করছে।’

শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এ অনুষ্ঠানে ১৯৭৫-এর ১৫ আগস্টের নৃশংসতার কথা তুলে ধরে বলেন, ‘১৯৭৫-এর ১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে পৃথিবীর জঘন্যতম ঘটনা ঘটিয়েছে কিছু কুলাঙ্গার। আমরা কারবালার ইতিহাস নিয়ে কথা বলি। কারবালার ময়দানে নারী, শিশু, অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়নি। কিন্তু ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনকের বাসায় নারী-শিশু, অন্তঃসত্ত্বা, এমনকি অসুস্থ মানুষও রক্ষা পাননি। ঘাতকরা ১৮ জন মানুষকে হত্যা করেছে। কারবালার ঘটনাকেও হার মানিয়ে দেয় ১৫ আগস্টের জঘন্যতম হত্যাকাণ্ড।’

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলায় পরিণত হতো। ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, “আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। আমার হিমালয় দেখা হয়ে গেছে।” যে দেশের মানুষের পরনে কাপড় ছিল না, বাসস্থান ছিল না, শিক্ষা ছিল না, চিকিৎসা ছিল না– সেই দরিদ্রপীড়িত দেশের নেতা বঙ্গবন্ধু হিমালয়ের সমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে সমতলে নামিয়ে আনা হয়েছিল। একটি হত্যাকাণ্ড বাংলাদেশকে অনেকদূর পিছিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান আমাদেরকে শাষন করেছে, শোষণ করেছে, মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টার করেছে। বাংলাদেশ স্বাধীন হলে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে একথা বলে হিন্দু ও মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু এ দেশের মানুষ আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর বিশ্বাস রেখে ৩০ লাখ জীবনের বিনিময়ে বাংলা মাকে স্বাধীন করেছে।’


এই বিভাগের আরো খবর