তৃতীয় ধাপের জাতীয়করণ থেকে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে।
আজ রবিবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষকগণ অবিলম্বে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি প্রদান করেন।