দিনাজপুরের বীরগঞ্জে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর । গতকাল শনিবার ৮ মার্চ বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের হাবলুহাট দারুল আইতাম দুঃস্থ শিশু প্রতিপালন ও পূনর্বাসন কেন্দ্রে’র অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা রনি, হাবলুহাট এতিমখানার সভাপতি মোকারম হোসেন চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক শফির উদ্দীন মাষ্টার, কোষাধ্যক্ষ রেজাউল করিম, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা আহবায়ক কমিটির সদস্য আহম্মেদ নাহিদ রায়হান মাহি, গণ অধিকার পরিষদের জেলা কমিটির সদস্য আব্দুর রহমান, সংবাদিক উত্তম শর্মা, নাজমুল ইসলাম, মোজাম্মেল হক, জয়নাল আবেদিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কারো বাবা নেই, কারো নেই মা। রকি আর রনি নামে দুইজনের বাবা মা দুইজনই নেই। এদের অনেকেই এখনও জানে না মা-বাবার সংজ্ঞা। তাদের ঠাঁই হয়েছে এ এতিমখানায়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষকদের কাছেই তারা মা, বাবার মায়া, মমতা অনুভব করে। এই মা, বাবা হারানো এতিম শিশু, কিশোর শিক্ষার্থীদের নিয়ে একসাথে ইফতার করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর। তিনি শনিবার বীরগঞ্জ উপজেলার হাবলুহাট এতিম খানা মাদরাসার এতিমখানার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেন। ইফতারের আগে তিনি এতিম শিক্ষার্থীদের সাথে কথা বলে লেখাপড়া, পরিবার, খাবারের মানসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় এতিম শিক্ষার্থীরাও বেশ উৎফুল্ল মনে ওসির সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায়।