শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বীরগঞ্জে কবরস্হান থেকে কঙ্কাল চুরি, গ্রেফতার ৫

মোঃ আসাদুজ্জামান বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৬:১১ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বেশ কিছু দিন ধরে কঙ্কাল চুরি অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট বালাপুকুর কবরস্থান  থেকে ৭টি কবর হতে কঙ্কাল উধাও হওয়ার অভিযোগ উঠে।
এর আগে গত ১০আগস্ট শুক্রবার একই ইউনিয়নের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থান হতে ১১টি কঙ্কাল উধাও হয়েছে  জানিয়েছে এলাকাবাসী। এই মাসে তিনবার এই ধরেনের চুরির ঘটনা ঘটেছে।
রবিবার গভীর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট বালাপুকুর কেন্দ্রিয় কবরস্থানে কঙ্কাল চুরির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়েছে। এরআগে এই কবরস্থান হতে একবার এবং পাশ্ববর্তী তুলশীপুর কেন্দ্রিয় কবরস্থান হতে দুইবার কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় আটককৃত ব্যক্তিরা হলেন শেরপুর জেলার নকলা থানার আদর্শগ্রাম টাঙ্গাইলা পাড়ার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোঃ লালচান (৩০), একই গ্রামের বাবর হোসেনের ছেলে মোঃ আব্দুস সোবাহান ওরফে সফু (২৮), মৃত ছাবেদ আলীর ছেলে মোঃ ফরিদ ওরফে শেখ ফরিদ (২৪), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আলী নগর গ্রামের মৃত ওসমান গণির ছেলে মোঃ সেরাজুল ইসলাম ওরফে সিরাজুল ইসলাম (২৭) এবং একই জেলার কোতয়ালি মডেল থানার অষ্টধর গ্রামের মোঃ তাজিম উদ্দিন ওরফে আজিজুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন বাবু (২৫)।
এ ব্যাপারে সোমবার দুপুরে বীরগঞ্জ থানায় গণমাধ্যম কর্মীদের প্রেসরিলিজ করেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোদাদাদ সুমন।তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটক ৫জন চৌধুরীহাট বালাপুকুর কেন্দ্রিয় কবরস্থান, তুলশীপুর কেন্দ্রিয় কবরস্থানসহ দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার বিভিন্ন কবরস্থান হতে মৃত ব্যক্তির কঙ্কাল/ হাড়গোড় চুরির সাথে জড়িত। তারা কঙ্কাল চুরি চক্রের সক্রিয় সদস্য এবং তারা পুরাতন কবরগুলি টার্গেট করে ২/৩টি গ্রুপে বিভক্ত হয়ে কঙ্কাল চুরি করে। চুরিকরা কঙ্কালগুলি রংপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে ৬হাজার ৫শত হতে ৭হাজার ৫শত টাকায় বিক্রয় করে। আটক আসামীদের নিকট হতে কঙ্কাল চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসময় বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলামসহ জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর