শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত ২

বীরগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ আজাহার আলী (৬৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার ৮ মার্চ সকাল সাড়ে ৯ টায় বীরগঞ্জ টু খানসামা আঞ্চলিক মহাসড়কে উপজেলার প্রেমবাজার সংলগ্ন নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই ১জন মারা যায়।
নিহত আজাহার আলী (৬০) বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের ভুলু দেওয়ানির ছেলে ও আহত ২জন বলদিয়া পাড়ার রেজাউল (৩৫) ও প্রসাদপাড়া গ্রামের মোফেল (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ ব্যবসায়ী মিলে মোটরসাইকেল যোগে উপজেলার কাহারোল গরুর হাটে যাচ্ছিলেন। নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলের ধাক্কা লাগে ট্রাকটির। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনজন।

এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আজাহারের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত রেজাউল ও মোফেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বীরগঞ্জ ফায়ার সার্ভিস এর ইউনিট লিডার মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় বিক্ষুপ্ত জনতা ঘাতক ট্রাকটি আটক করে। বীরগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বীরগঞ্জ থানার ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ জনের মরদেহ উদ্ধার করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।


এই বিভাগের আরো খবর