শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বীরগঞ্জে মাটি বোঝাই ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-২

নাজমুল হোসেন, বীরগঞ্জ
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০:২১ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে মাটি বোঝাই ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিমল রায় (৫০) নামে এক জন নিহত হয়েছে। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিমল চন্দ্র রায় (৫৫) ও মোটরসাইকেল চালক স্বপন রায়(২৬)। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ৫ মার্চ সন্ধ্যা ৬টার দিকে বীরগঞ্জ উপজেলার (বীরগঞ্জ টু খানসামা) মহাসড়কের ঢোলপুকুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিমল রায় বোচাগঞ্জ উপজেলার ৫নং সাতৈল ইউনিয়নের নারইল গ্রামের মৃত সাধন চন্দ্র রায়ের ছেলে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস জানান, নিহত বিমলের ভাতিজা বিপুলের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বীরগঞ্জের লাটের হাট এলাকা থেকে ফেরার পথে বীরগঞ্জ টু খানসমা মহাসড়কের নিজপাড়া ইউনিয়নের ঢোলপুকুর ব্রিজে পৌঁছালে বিপরীত থেকে আসা মাটি বোঝাই একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো -ট ১২-২১০৪) মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে বিমল রায়ের মাথা থেতলে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় ও পরিবারের লোকজন আহত অবস্থায় বিমল ও স্বপন কে উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশের এস আই রায়হান নবী ও এস আই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরত আর রিপোর্ট তৈরি করে লাশ ট্রাকটি উদ্ধার থানায় নিয়ে আসে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর