ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ডা. আমিরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা আসাদকে পুলিশ গ্রেপ্তার করেছে।নাটোরে আলোচিত চিকিৎসক ডা. এএইচএম আমিরুল ইসলামকে তার ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) আসাদুল ইসলাম আসাদ হত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার রাতে আসাদ বোরকা পরে খাটের নিচে লুকিয়ে থেকে সুযোগ বুঝে তাকে হত্যা করে পালিয়ে যায়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর শহরের জনসেবা ক্লিনিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন প্রেস ব্রিফিং করে এ সব তথ্য জানান। আসাদকে পুলিশ গ্রেপ্তার করেছে।সোমবার (১ সেপ্টেম্বর) নাটোরে জনসেবা ক্লিনিক থেকে ডা. এএইচএম আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আমিরুল ইসলাম ওই ক্লিনিকের মালিক।
ঢাকাপ্রতিদিন/এআর