শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে পুলিশের মতবিনিময়

ফরিদুল ইসলাম,জামালপুর
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামালপুর জেলা পুলিশ। ২৭ নভেম্বর, বুধবার বিকাল ৪টায় বেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা সভাপতিত্ব করেন।

এসময় পুলিশ সুপার বলেন, “জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে জেলা পুলিশ সর্বদা কার্যকর ভূমিকা পালন করছে। কোনোভাবেই কাউকে এই সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না। যদি কোন গোষ্ঠী বা কুচক্রি মহল ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তা কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সব সময় তৎপর। আমি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে অনুরোধ করছি, নিজেদের আলাদা মনে না করে যেকোনো সমস্যা পুলিশের কাছে তুলে ধরুন। পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।”

সভায় পুলিশ সুপার বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, ডিআইও-১ মোঃ রাশেদুল হাসান, গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নাজমুস সাকিব, সদর থানা ওসি মোঃ ফয়সাল আতিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের (পিপিএম) নানা পদক্ষেপের প্রশংসা করেন এবং জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে সমর্থন প্রদান করেন।


এই বিভাগের আরো খবর