শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ভূমধ্যসাগরে নিহত সুনামগঞ্জের ১৩ পরিবারের পাশে প্রধানমন্ত্রী: উপহার সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

​লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত সুনামগঞ্জের ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলার তিন উপজেলার এসব শোকাহত পরিবারের মাঝে উপহার সামগ্রী ও সমবেদনা পৌঁছে দেওয়া হয়েছে।

​রোববার সকাল থেকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নিহতের স্বজনদের বাড়িতে যান স্থানীয় সংসদ সদস্যগণ। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল প্রধানমন্ত্রীর প্রেরিত উপহার ও নগদ অর্থ নিহতদের পরিবারের হাতে তুলে দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে সংসদ সদস্যরা শোকাতুর পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, “ঘটনার খবর শোনার পরপরই প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা প্রতিটি পরিবারের কাছে যাই এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকি।”

​পরিবারগুলোর সাথে আলাপকালে সংসদ সদস্যরা মানবপাচারকারীদের প্রলোভন ও অবৈধ পথে বিদেশ যাত্রার ভয়াবহতা নিয়ে জনগণকে সতর্ক করেন। তারা উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচনের ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে ১ কোটি মানুষের জন্য বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করছে। সরকার জি-টু-জি (G2G) পদ্ধতিতে সরকারিভাবে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

​তারা যুবসমাজকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “দালাল চক্রের ফাঁদে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেবেন না। সরকারিভাবে নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।”

​উল্লেখ্য, গত ২৮ মার্চ লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে একটি ট্রলার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন (পরবর্তীতে প্রাপ্ত তথ্যে ১৩ জন) অধিবাসী রয়েছেন।

​উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, ট্রলারের ভেতর অতিরিক্ত ভিড় ও অমানবিক পরিস্থিতির কারণে তারা প্রাণ হারান। আরও মর্মান্তিক বিষয় হলো, পাচারকারীদের নির্দেশে নিহতদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়েছিল।

​এই অমানবিক ঘটনার পর নিহতের স্বজনরা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ৯ জন চিহ্নিত মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দোষীদের আইনের আওতায় আনতে এবং পাচারকারী চক্রকে নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর