শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মন্ত্রণালয়ের মহৎ উদ্যোগে নিম্ন আয়ের মানুষে স্বস্তি

মো. সামছুল আলম
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

বর্তমান বিশ্বের যুদ্ধাবস্থা, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ীদের কারসাজি, দুর্বল বাজার ব্যবস্থাপনা এবং পরিবহন খরচের কারণে বাংলাদেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষকরে প্রাণিজ প্রোটিন যেমন মাংস, ডিম, দুধ ও মাছের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

ফলে অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। প্রায়শ দেখা যায়, রমজান বা ঈদুল ফিতরের আগে নিত্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট অবৈধ উপায়ে দাম বাড়ানোর চেষ্টা করে। ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। তাদের আয়ের বড় অংশ খাদ্যপণ্যের পেছনে ব্যয় হওয়ায় তারা সঞ্চয় করতে পারে না, এমনকি পুষ্টিকর খাবার কেনাও কমিয়ে দেয়। অন্যান্য বছরের ন্যায় এবারও রমজান মাসে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট অবৈধ উপায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। চাল, ডাল, ভোজ্যতেল, শাকসবজি, ডিম, দুধ ও ব্রয়লার মুরগিসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে ইফতার ও সাহরির প্রয়োজনীয় খাদ্য সংগ্রহে নিম্ন আয়ের পরিবারগুলোকে অতিরিক্ত চাপ মোকাবিলা করতে হচ্ছে।
সাধারন মানুষ, বিশেষকরে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের পুষ্টি চাহিদাপূরণ এবং সকলের জন্য প্রাণিজ আমিষের বাজার সহনশীল রাখতে সারাদেশে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে প্রাণিজ আমিষ সরবরাহের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রাণিসম্পদ অধিদপ্তর গত ৪ বছর ধরে ভ্রাম্যমাণ বিপণন কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রমের অংশ হিসাবে এবারও ডেইরি ও পোল্ট্রি উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং এসোসিয়েশনের সহযোগিতায় রমজান মাসে ঢাকা শহরে ২৫টি স্থানে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিপণন কার্যক্রম গ্রহণ করেছে বর্তমান সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,এমপি বলেন, নির্বাচনে বিএনপি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছে- পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও খাদ্য
নিরাপত্তা দেওয়ার বিষয়গুলোকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।

এছাড়া তৃণমূল পর্যায়ে অসহায় হতদরিদ্র মানুষগুলোর জীবন-মান উন্নয়নে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিবে। অসহায় মানুষগুলো যাতে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস নিতে পারে এবং রমজানে প্রোটিনের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্যই প্রাণিসম্পদ অধিদফতর এ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে পর্যায়ক্রমে সব জেলাতেই দুধ ডিম ও মাংস বিক্রির এ উদ্যোগটি নেয়া হবে। যাতে মানুষ তার খাদ্যেও তালিকায় যে প্রোটিনের প্রয়োজন সে প্রোটিনের অভাব পূরণ করতে পারে। এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে।
বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী এবার পবিত্র রমজানে প্রাণিজ পণ্যের মূল্য স্থ’ীতিশীল রাখা ও নিরবছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে ঢাকা শহরসহ অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি প্রদানের লক্ষ্যে রমজানের আগের দিন হতে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ব্রয়লার, দুধ, ডিম ও গরুর মাংস
সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে বিক্রয় করা হচ্ছে। এ বছর ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় নির্ধারিত সুলভ মূল্য তালিকা: ক) প্রতি কেজি ড্রেসড ব্রয়লারের মাংস ২৪৫ টাকা; খ) পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা; গ) ডিম প্রতি ডজন – ৯৬ টাকা এবং ঘ) গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা। এছাড়া বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অন্যান্য বিভাগীয় শহরে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও ব্রয়লার ভ্রাম্যমাণ বিপণনের উদ্যোগ গ্রহণ করছে।

স্থানীয় বাজার মূল্যের সাথে সমন্বয়পূর্বক সুলভ মূল্যের দাম নির্ধারণ করা হচ্ছে। ভ্রাম্যমাণ এই বিক্রয় কার্যক্রম বাস্তবায়নের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে আহবায়ক করে ১) কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি ২) পশু জবাই ও মাংসের মান যাচাই কমিটি ৩) বিক্রয়কেন্দ্র স্থান নির্ধারণ, পল সরবরাহ ব্যবস্থাপনা ও মান নিয়ন্ত্রণ কমিটি ৪) বিক্রয় কেন্দ্র পরিচালনা বাস্তবায়ন কমিটি এবং ৫) বিক্রয়কেন্দ্র মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে এ কার্যক্রমে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) নির্ধারিত ভাম্যমাণ বিক্রয়কেন্দ্রে জনবল সরবরাহ ও কুলভ্যানস অন্যান্য লজিস্টিক সরবরাহ পূর্বক বিক্রয় কেন্দ্র পরিচালনা করছে। পরিচালক (সম্প্রসারন), প্রাণিসম্পদ অধিদপ্ত প্রতিদিন মংস, দুধ, ডিম বিক্রয়ের তথ্যাদি সংকলিত করছেন। এবার ঢাকা ও সিটি কর্পোরেশনে প্রস্তাবিত যে ২৬ টি স্থানে এ কার্যক্রম চলছে তা হলো: ১। সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), ২। খামারবাড়ী (ফার্মগেট), ৩। যাটফুট রোড (মিরপুর), ৪। আজিমপুর মাতৃসদন (আজিমপুর), ৫। নয়াবাজার (পুরান ঢাকা), ৬। উত্তরা হাউজ বিল্ডিং, ৭। রামপুরা বাজার, ৮। হাজারীবাগ (শিকশন), ৯। আরামবাগ (মতিঝিল), ১০। কালশী (মিরপুর), ১১। যাত্রাবাড়ী (মানিক নগর গোলির মুখ), ১২। শাহজাদপুর (বাচ্চা), ১৩। কড়াইল বস্তি, বনানী, ১৪। কামরাঙ্গীর চর, ১৫। খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), ১৬। নাখাল পাড়া (লুকাস মোড়), ১৭। সেগুন বাগিচা (কাঁচা বাজার), ১৮। মোহাম্মদপুর (বাবর রোড), ১৯। মোহাম্মদপুর (বসিলা), ২০। কাকরাইল, ২১। বনশ্রী, ২২। মিরপুর ১০, ২৩। কল্যানপুর, ২৪। তেজগাঁও এবং ২৫। পুরান ঢাকা (বঙ্গবাজার) ২৬। কড়াইল বস্তি। উল্লেখ্য ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে গত বছর (২০২৫ সালে) ২৮ রমজান পর্যন্ত সারাদেশের ৮ বিভাগে সরকারি ও বেসরকারি সহযোগিতায় ৫৯ লক্ষ ৪৮ হাজার ২৩১ টি ডিম, ৪ লক্ষ ১৯হাজার ৫২৬ লিটার দুধ, ৬০৭ টন ১৭২ কেজি ড্রেসড ব্রয়লার, ২২৬ টন ৫৯৭ কেজি গরুর মাংস এবং খাসির মাংস ১১ টন ৪৪২ কেজি বিক্রয় করা হয়েছে। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারাদেশের ৬,০৮,৬৭৪ জন পুরুষ এবং ৩,৪৩,৩৪১ জন মহিলাসহ মোট ৯,৫১,০১৫ জন উপকারভোগীর মধ্যে সুলভল্যে পণ্য বিতরণ করা হয়। ফলশ্রুতিতে সারাদেশে মাংস, ডিম, দুধ ইত্যাদির সরবরাহ ও মূল্য স্থিতিশীলতা বজায় ছিল।
অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ; আমদানিকারক ও খামারিদের জন্য সহজলভ্য ঋণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ; সরকার কর্তৃক ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পরিধি বাড়ানো; স্মার্ট বাজার ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি রোধে ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষকরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ মহৎ উদ্যোগ প্রান্তিক পর্যায়ে বছরব্যাপী চলমান থাকলে, বছরজুড়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সুলভ মূল্যে প্রাণিজ আমিষ গ্রহণ করতে পারবে। এতে করে একদিকে মানুষ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গ্রহণের সুযোগ পাবে, অন্যদিকে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিজনিত ভীতি কাটিয়ে মানুষ স্বস্তির বাতাস পাবে।
লেখক : গণযোগাযোগ কর্মকর্তা মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মস্ত্রণালয়


এই বিভাগের আরো খবর