জামালপুরের মাদারগঞ্জে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬ টায় উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, মডেল থানা উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তর ও সামাজিক,রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকল শহীদদের স্মরণে মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সকাল ৮ টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলোওয়াত শেষে জাতীয় পতাকা উত্তোলন, ফানুস ও কবুতোর উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউএনও সুমন চৌধুরী, এসিল্যান্ড রাসেল দিও সহ অতিথিবৃন্দরা। কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে শেষে প্রথম,দ্বিতীয়, তৃতীয় ক্যাটাগরিতে পুরুস্কার প্রদান করা হয়। দুপুরে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের সংবর্ধনা অনুষ্ঠানে বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় । সভাপতিত্ব করেন ইউএনও সুমন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এসিল্যান্ড রাসেল দিও। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রেজাউল করিম আজাদ, সাবেক কমান্ডার শাহজাদা বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন বেলি, আব্দুস ছামাদ, ফজলুল হক প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক। এ সময় বীরমুক্তিযোদ্ধাবন্দ ও পরিবারবর্গের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে উপজেলা প্রশাসন থেকে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।