লালমনিহাট জেলার এয়ারপোর্ট সংলগ্ন (অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোম্পেস বিশ্ববিদ্যালয়) সংলগ্ন, হাড়িভাঙ্গায় আজ ২৬ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় “আমার স্কুল ” এর ১২৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান করেছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোছাঃ রেজওয়ানা পারভীন (সিমি) এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, সন্তান আপনার মেধা বিকাশের দায়িত্ব আমাদের, সন্তানদের কোন সময় রেজাল্ট নিয়ে হতাশ হবেন না। এই রেজাল্ট শুধুমাত্র ক্লাস মেন্টেনেসের জন্য করা আমার স্কুল এর প্রতিটি সন্তানেই ভালো ছাত্র। তাই শিশুদের উৎসাহিত করবেন।