শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

লালমনিরহাটে কাঁচা বাজারে স্বস্তি ফিরছে

একরামুল হক একরাম, লালমনিরহাট
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন

লালমনিরহাটে শীতকালীন সবজি বাজারে আসায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। কয়েক সপ্তাহ ধরে বাজারগুলোতে শীতকালীন সবজির দাম ছিল লাগামহীন। কিন্তু চলতি সপ্তাহে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে কমেছে ২০-৩০ টাকা পর্যন্ত। বর্তমানে বেশিরভাগ সবজির দাম চলে এসেছে হাতের নাগালে।

কিছুদিনের মধ্যে আরো কিছু শীতকালীন সবজির দাম কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা। আজ রোববার সকালে লালমনিরহাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে আলু কেজিতে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, পাতাকপি পিস প্রতি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা, ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা, মুলা ১০টাকা, ছোট শিম ৩০-৪০ টাকা, পেঁপে ২০টাকা, গাজর ৩৫-৪০ টাকা, ছোট কোরলা ৭০-৮০,বড়ো কোরলা ৩৫-৪০ টাকা।

কাঁচা কলার হালি (৪টি) বিক্রি হচ্ছে ২০ টাকা, লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৩৫-৪০ টাকা, শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। গাজর কেজি ৩৫-৪০ টাকা, বেগুন ভেদে ১৫-৩০টাকা, মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এছাড়াও কাঁচা মরিচ কেজি প্রতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি দাম কমেছে আদা ও রসুনের।

দেশি রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, দেশি আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়, মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়।

তবে শহর ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে পাইকারি ও খুচরা পর্যায়ে সামান্য কিছু দামের পার্থক্য রয়েছে।

কাঁচা বাজার করতে আসা ক্রেতা রুবেল মিয়া (২৮) উক্ত প্রতিনিধিকে জানান, গত সপ্তাহের তুলনায় শাক-সবজির দাম অনেক কমেছে। এমন পরিস্থিতি থাকলে সবার জন্যই ভালো। দামদর ছাড়াই সবজি কেনা যাচ্ছে। বাজার করতে আসা আরেক ক্রেতা নাইম (২৫) বলেন, কিছুদিন ধরে শাক সবজির দাম চড়া ছিল কিন্তু এখন সবজির বাজার স্বাভাবিক রয়েছে। তবে কয়েকটা সবজির দাম একটু বেশি মনে হচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে সব সবজির দাম হাতের নাগালের মধ্যে থাকবে।

লালমনিরহাটের বড়বাড়ি বাজারের আড়ৎ-এ সবজি বিক্রি করতে আসা কৃষক মোকলেজ (৪০)বলেন, আগে সবজি বাজারে বেশি করে নিয়ে আসতে পারিনি। সবজির সংকট ছিলো কিন্তু এখন আমাদের নতুন ক্ষেতের সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে। তাই কাঁচা শাকসবজির দামও কমতে শুরু করেছে। একই এলাকার সবজি বিক্রেতা কৃষক রশিদুল (৩০) বলেন, শীতের সবজির সরবরাহ বাড়ছে। সবজির দাম কমে আসায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তিনি আরো বলেন, বর্তমানে সবজি বাজার যে দামে চলছে এর থেকেও যদি দাম আরো কমে তাহলে আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবো।

সবজি বিক্রেতা জাহেদুল(৪৪) বলেন, আগে যারা দুই তিন বস্তা সবজি আনতো বাজারে তাঁরাই এখন দশ বস্তা পর্যন্ত সবজি আনছেন। মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।

আগামী সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম হাতের নাগালেই থাকবে।

লালমনিরহাট সদরের বড়বাড়ি বাজারের আড়ৎ ইজারাদার সবুজ (৩৪) বলেন, কিছুদিন যাবত সবজির বাজার কিছুটা বেশি ছিলো। তবে এখন সরবরাহ বাড়ায় সবজির বাজার হাতের নাগালে চলে এসেছে।


এই বিভাগের আরো খবর