শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

লালমনিরহাটে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা ও বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা

লালমনিরহাট প্রতিনিধি
সোমবার, ৬ মে, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ন

লালমনিরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক পরিচালিত অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে আজ সোমবার পৌরসভার হলরুমে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে দিনব্যাপী এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্প আয়োজিত এ্যাডভোকেসি সভায় লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারী ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রকল্প সংশ্লিষ্ট ইয়ুথগণ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর লালমনিরহাটের উপ পরিচালক ডা: মো:হারুনর রশীদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা গবেষনা কর্মকর্তা আবু হোরায়রা।

কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা ও স্কুলে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে চ্যালেঞ্জ চিহ্নিতকরন ও সমাধানে কৌশল নির্ধারণের মাধ্যমে পারস্পরিক অংশিদারিত্ব তৈরি এবং কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নের বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তোরণে করনীয় এবং পরিকল্পনা নিয়ে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য প্রস্তাবনা তুলে ধরার পাশাপাশি এই ক্ষেত্রে নিজেদের পরিকল্পনাও উপস্থাপন করেন। এক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ বের হয় তার প্রেক্ষিতে জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নের জন্য শিক্ষা কর্মকতা কে সেশন পরিচালনায় সহযোগিতা চেয়ে চিঠি ইস্যূ করবেন এবং স্যাকমো- দের দিয়ে বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন চলমান রাখবেন।
অন্যদিকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ সহজেই বিদ্যালয়ের উক্ত শিক্ষকের সাথে যোগাযোগ করে রুটিন মাফিক তাদের স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করতে সক্ষম হবেন।

“অধিকার এখানে, এখনই” প্রকল্পের আয়োজনে ব্র্যাক জেলা সমন্বয়ক মো: আশরাফুল আলম এর সভাপতিত্বে এবং ইয়ুথ সদস্য মো: শাকিল ইসলাম এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়ুথ সদস্য মির্জা আদ্রিতা সুমাইয়া অর্থী। প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন দীপংকর রায়, জেলা যুব সংগঠক এবং বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা সেশন ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সম্পর্কে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ও শিক্ষা অধিদপ্তরের উদ্যোগসমূহসহ এ্যাডভোকেসি সভার উদ্দেশ্য নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর। এ্যাডভোকেসি সভায় সার্বিক সহায়তা করেন প্রকল্পের ইয়ুথ সদস্যগণ।


এই বিভাগের আরো খবর