আজ শনিবার বিকেলে লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠে মুফাসসারে কোরআন মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল হয়েছে। রংপুর বিভাগীয় এ ওয়াজ মাহফিল আয়োজন করে লালমনিরহাট ইসলামিক সোসাইটি। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে এর মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড.মিজানুর রহমান আজহারী। ওয়াজ মাহফিলে একযোগ জেলার চারটি মাঠ থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা সমবেত হয়ে বয়ান শুনেন। ৩ শতাধিক মাইক আর ১৮টি এলইডি পর্দার মাধ্যমে এ ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়।
এতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ পাঁচ হাজার স্বেচ্ছাসেবী নিরাপত্তার দায়িত্বে ছিলেন এ সময় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সাম্প্রদায়িকতার স্থান নেই। এ সময় তিনি আরো বলেন।