শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

লালমনিরহাটে ন্যায্য দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি, হতাশ চাষীরা

একরামুল হক একরাম, লালমনিরহাট
রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

লালমনিরহাটের বিভিন্ন এলাকায় চাষীরা ফুলকপির ন্যায্য মূল্য না পাওয়ার কারণে হতাশ হয়ে তাদের ফসল ক্ষেতে নষ্ট করতে বাধ্য হচ্ছে। অধিক উৎপাদন ও পাইকারী বাজারে চাহিদার অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় সবজির ক্ষেতে এমন চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে হতাশা ভরা মুখ নিয়ে আসল টাকা তোলার চিন্তায় মগ্ন চাষীরা। স্থানীয় কৃষকরা জানান, ফুলকপি চাষে ব্যয় হয়েছে প্রতি বিঘা জমিতে প্রায় ১৫-২০ হাজার টাকা। কিন্তু বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ২-৩ টাকায়। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবহন খরচও তুলতে পারছেন না তারা। বাধ্য হয়ে তারা ফসল তুলে ফেলার পরিবর্তে ক্ষেতে নষ্ট করে ফেলছেন অনেকে।

লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের কৃষক সহিদুল ইসলাম, মজিদুল ও হুজুর আলী জানান, ‘তাদের প্রত্যেকেই কয়েক বিঘা জমিতে ফুলকপি চাষ করে লোকসান গুণেছেন। বাজারে ফুলকপি নিলে গাড়ি ভাড়াই ঠিকমতো ওঠেনা। দাম না থাকায় ক্ষেতেই নষ্ট হয়েছে অনেকের ফুলকপি। এছাড়া এলাকার অনেক কৃষক ক্ষোভে গরুকে খাওয়াচ্ছেন চাষকৃত ফুলকপি। কেউ কেউ ট্রাক দিয়ে চাষ করে নষ্ট করে ফেলছেন ক্ষেতে।

চাষীরা জানান, বড় শহর বা অন্যান্য বাজারে এই সবজি পাঠানোর জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। ফলে ফুলকপির ন্যায্য মূল্য নিশ্চিত করা যাচ্ছে না।এতে করে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি ও জানিয়েছেন তারা।

কৃষি কর্মকর্তা, ড. মোঃ সাইফুল আরিফিন, উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর লালমনিরহাটের সঙ্গে কথা হলে তিনি জানান, এই সমস্যা সমাধানে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। আমরা কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে চেষ্টা করছি।এবং আবহাওয়া ভালো থাকায় এবারে ফলন তুলনামূলক অনেক বেশি। ভরা মৌসুমে একই সময়ে ব্যাপক আকারে ফুলকপির চাষ করায় দাম কম ।এ বিষয়ে তিনি পরামর্শ দেন আগাম এবং মৌসুমের শেষে চাষাবাদ করার।এ বছরে ফুলকপি ও ব্যাপক আকারে চাষাবাদ হওয়ায় বাজারে সবজির কোন ঘাটতি নাই।যার কারনে সাথে দেশে ফুলকপিতে লোকশানে মুখে পড়েছেন কৃষকগন।

 


এই বিভাগের আরো খবর