লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়ন ৭নং ওয়াট ফুলগাছ গ্রামের কেন্দ্রীয় ঈদগা মাঠের পাশে ভুট্টা ক্ষেতের ভিতরে অজ্ঞত এক নারীর মাথা বিহীন লাশ, ভুট্টা খেতে এলাকা বাসি দেখতে পেয়ে পুলিশ’কে খবর দেয়।
জেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের শফিকুল ইসলাম এর ভুট্টা খেতে ৫ মার্চ আজ বুধবার দুপুর ১২ টা দিকে এলাকাবাসী ভুট্টা ক্ষেত দেখতে গেলে পরিচয় বিহীন মাথা কাটা মহিলার ২৫/৩০ বছর বয়সী লাশটি দেখতে পায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরনবী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এই জায়গাটি নির্জন হওয়ায় অন্য স্থান থেকে লাশ টি নিয়ে এসেছে বলে মনে করছেন। লাশের পাশে ২ জোড়া সেন্ডেল পাওয়া যায়। ১ জোড়া স্যান্ডেল আসামীর হবে বলে মনে করেন। পরনে কালো রং এর বোরখা পরিহিত ও হিজাব ছিল। ওসি বলেন রংপুর থেকে আমাদের সিআইডি টিম আসলেই আমরা তদন্ত শেষে লাশটি মর্গের প্রেরণ করবো।