শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

লালমনিরহাটে হিমাগার ভাড়া দ্বি-গুন বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

একরামুল হক একরাম, লালমনিরহাট
শনিবার, ১ মার্চ, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে হিমাগার কর্তৃক অতিরিক্ত ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন আলু চাষী ও ব্যবসায়ীগণ।

আজ শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এই মানববন্ধনে বিপুলসংখ্যক কৃষক ও আলু ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় চাষীরা অভিযোগ করে জানান, কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। গত বছর কেজি প্রতি চার টাকায় আলু স্টোরজাত করা হলেও, এবারে তা বেড়ে দাঁড়িয়েছে আট টাকায়। এতে কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, যা তাদের উৎপাদন খরচ মেটানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এসময় আলু চাষী ও ব্যবসায়ীরা লালমনিরহাট-রংপুর মহাসড়কে আলু ও গাছের গুড়ি ফেলে ২ ঘন্টা ধরে সড়ক অবরোধ করেন। এদিকে, এই প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা বলেন, হিমাগারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নয়তো এরপরে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে হিমাগার গুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে আলু চাষীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে চাষীরা রাস্তা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় তিনি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের পরামর্শ দেন।

 


এই বিভাগের আরো খবর