শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক

শীতে ঝরে যাচ্ছে পানের পাতা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ১২:২৬ অপরাহ্ন

ইসমাইল খন্দকার, সিরাজদিখান থেকে:
ঘন কুয়াশা ও তীব্র শীতে ছত্রাকজনিত রোগে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পঁচে যাচ্ছে পান পাতা। শীত আসলেই ছত্রাকের কারনে পানের পাতা লালচে হয়ে ঝরে যায়। শীত ও ঘন কুয়াশা থেকে রক্ষা পেতে এখন বোরজ চাষিরা চারপাশে পলি কাগজ ও উপরে খর দিয়ে আবদ্ধ করে রেখেছে।
জানা যায়, শীতের আগে বাজারে পানের সরবরাহ বেশি থাকায় দামও কম ছিলো। বর্তমানে শীত আশায় ছত্রাক জনিত কারণে পানের সংকট দেখা দিয়েছে। আর এ কারনে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে পান। পানের বোরজকে শীত থেকে রক্ষার জন্য চারো পাশে পলিথিন কাগজ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে ও উপরে খর দেয়া হয়েছে। তীব্র শীতে পানের বোরজে ছত্রাকে আক্রান্ত করেছে ।
আরো জানা যায়, এ উপজেলার সেচি পান একসময় পাকিস্তানে রং তৈরির জন্য নিত। রপ্তানি না থাকায় এখন সে পানের চাষ হয় না। এখন আমাদের এখানে চালতাগোটা ও আদিপান এখন বিক্রি হচ্ছে বাজারে। সিরাজদিখান বাজারের পান ব্যবসায়ী আবুল বাশার বলেন, আমি ১৫ বছর ধরে পান বিক্রি করি। পানের বোরজগুলো ভালো ভাবে না ঢাকার কারনে শীতে পান ঝরছে আর এ কারনে বাজারে পানের দামও বাড়ছে। আগে যেখানে এক বিরা (৮০ পিস) পান ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হতো বর্তমানে পান সংকটের কারণে প্রতি বিরা ১৫০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট বড় হিসেবে পানের দাম কম বেশি হয়।
দক্ষিন তাজপুর গ্রামের স্বপন দাস বলেন, প্রতি বছর শীত আসলে পানের পাতা লালহয়ে ঝড়ে যায়। এবারো তার বেতিক্রম হয় নাই। তবে কয়েকদিন শীত একটু বেড়েছে। পাতা ঝড়াও বেরেছে। তবে নিয়মিত কীটনাষক দিয়ে যাচ্ছি। পাইকারি হাটে এক বিড়া পান শীত মৌসুমে বিক্রি করি ১০০ টাকা থেকে ১৬০ টাকা ও শীত মৌসুম ছাড়া ৩০ টাকা থেকে ৬০ টাকা বিক্রি করি। ৩৫ বছর ধরে রোপন করা পানের একি গাছ থেকে বছরে ২ বার চারা রুপান্তরিত করি। সেখান থেকে আবার নতুন পাতা গজায়। তবে শীত মৌসমে পানপাতা কম বাড়ায় সংগ্রহ কমকরা যায় কিন্তু গরম আসলে বেশি সংগ্রহ করা যায়। প্রতিবছর বোরজে ১ লক্ষ ৫০ হাজার টাকা খরচ হয়। কোনো ধরনের দুর্যোগ না আসলে ৬ ঘন্ডা জমি থেকে ২ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা থাকে। পানের বোরজে বাঁশের ব্যবহার বেশি হয়ে থাকে। শীতে খরচ বেড়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহসিনা জাহান তোরণ বলেব,শীত মৌসুমে পানের গ্রোথ কমে যায় এবং ছত্রাকের আক্রমণ হতে পারে শীত মৌসুমে। এ জন্য আমরা নাটিভো জাতীয় ছত্রাকনাশক কৃষককে স্প্রে করার পরামর্শ দেই। তাহলে পানের পাতায় যে দাগ রোগটা আছে সেটা দমন হবে এবং পানের গ্রোথ ভালো হবে। ছত্রাকনাশক স্প্রে করার ১৫ দিনের মধ্যে পান সংগ্রহ করা যাবে না।


এই বিভাগের আরো খবর