শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

শ্রীপুরে কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শ্রীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ী পরিবারের কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে।

এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা। বিষয়টি সামনে এনে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ওই পরিবারের সদস্যরা।

উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দা কারারক্ষী নাজমুল হাসান দীর্ঘদিন ধরে তার ও পরিবারের সদস্যদের কাছে চাঁদা দাবি করে আসছেন। দাবি করা টাকা না দিলে বিভিন্ন ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনির হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে পরিবার নিয়ে এলাকায় বসবাস করছি। কিন্তু কিছুদিন ধরে নাজমুল হাসান ও তার পরিবারের লোকজন আমাদের কাছে টাকা দাবি করছে। টাকা না দিলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে করে আমরা পরিবার নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।

এ সময় উপস্থিত মাওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিছিন মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের সময় অভিযুক্ত কারারক্ষী নাজমুল হাসান পুলিশের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের ধরিয়ে দেওয়া এবং মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগে এলাকায় সমালোচিত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে মনির হোসেন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


এই বিভাগের আরো খবর