শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

সালথায় পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা পৌনে ২ লাখ মেঃটন, দাম নিয়ে চিন্তিত চাষিরা

আবু নাসের হুসাইন, সালথা ,ফরিদপুর
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৬:১৭ পূর্বাহ্ন

পেঁয়াজের রাজধানীখ্যাত ফরিদপুরের সালথায় এবার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পৌনে ২ লাখ মেঃটন। বর্তমান বাজারে পেঁয়াজের মুল্যে কম হওয়ায় চিন্তিত চাষিরা। পেঁয়াজ আবাদের খরচ অনুযায়ী লোকসান গুনতে হবে। আর আগামীতে পেঁয়াজ চাষে আগ্রহ কমে যাবে চাষিদের।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর সালথা উপজেলায় ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। যা দেশের মধ্যে সর্বচ্চ আবাদ। পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। এবার উপজেলায় সর্বমোট পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার মেঃটন। কৃষি অফিস আরো জানায় প্রথম দিকে পেঁয়াজ চাষিরা মুল্যে ভালো পেয়েছে। বর্তমানে বাজার মুল্যে অর্ধেকে নেমে এসেছে।

উপজেলার ভাওয়াল ইউনিয়নের পেঁয়াজ চাষি কাইয়ুম মোল্যা বলেন, প্রথমদিকে যারা পেঁয়াজ উত্তোলন করেছে, তারা দামটা ভালোই পেয়েছে। ফলন একটু কম হলেও দামে পুষিয়ে গেছে।এখন পেঁয়াজ উত্তোলন শুরু হলেও দামটা অর্ধেকে নেমে এসেছে।

উপজেলার গট্টি ইউনিয়নের পেঁয়াজ চাষী দবির মোল্যা বলেন, প্রথম দিকে পেঁয়াজের যে দাম ছিলো তাতে আমাদের লাভ হতো। বর্তমানে দাম অর্ধেকে নেমে এসেছে। এতে আমাদের মতো বর্গা চাষিদের লোকসান হবে। পেঁয়াজের দাম প্রতিমণ সর্বনিম্নে ২ হাজার টাকা থাকলে বর্গাচাষিদের আয় ও ব্যায় সমান সমান হবে। তাই পেঁয়াজের নিয়ে দুশ্চিন্তায় আছি।

আটঘর ইউনিয়নের মন্টু মিয়া নামে আরেক চাষি বলেন, পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। এই সৃজনে প্রতিমণ পেঁয়াজ ২হাজার টাকার নিচে হলে আমাদের লোকসান হবে। কারণ পেঁয়াজ চাষে খরচ অনেক বেশি। দাম যদি এভাবে কমে যায় তাহলে আগামী পেঁয়াজ চাষে আগ্রহ কমে যাবে।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন এবছর সালথায় ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হযেছে। উপজেলার মোট জমির পেঁয়াজ উৎপাদণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার মেঃটন। প্রথম দিকে পেঁয়াজের দাম ভালো ছিলো। কয়েকদিন পরেই পুরোদমে পেঁয়াজ উত্তোলন শুরু হবে। আবাদের খরচ অনুযায়ী পেঁয়াজের দাম চাষিদের অনুকূলে থাকা প্রয়োজন। তানা হলে তাদের আগ্রহ কমে যাবে।


এই বিভাগের আরো খবর