বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

হাওরে পানি সংকট: জীবনযাত্রায় বাড়ছে ঝুঁকি

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

হাওরবেষ্টিত জনপদ হওয়ার পরেও সুনামগঞ্জে সুপেয় পানির তীব্র সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। বিশ্ব পানি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি (ALRD)-এর সহযোগিতায় এবং স্থানীয় সহযোগী সংস্থাসমূহের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বক্তারা বলেন, চারদিকে অথৈ জলরাশি থাকলেও হাওরাঞ্চলের মানুষের জন্য এক ফোঁটা নিরাপদ পানীয় জল সংগ্রহ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং প্রাকৃতিক উৎসগুলো দূষিত হওয়ার কারণে এই সংকট এখন ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে নারী ও মেয়েশিশুরা পানি সংগ্রহের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে গিয়ে স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে।

​পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান-এর সভাপতিত্বে এবং আরডিএসএ-এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসভিডিএস-এর নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক মিলন।

​আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও গবেষক সুখেন্দু সেন,​ গবেষক ইকবাল কাগজী,​ প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান।

​বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, পানি সংকট কেবল একটি পরিবেশগত সমস্যা নয়, এটি এখন একটি মানবাধিকার ও লিঙ্গসমতার বিষয়ে পরিণত হয়েছে। তারা বলেন, “হাওরের পানি ব্যবস্থাপনায় স্থানীয় জনপদকে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ পানির নিশ্চয়তা প্রদান করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

​সভায় আরও বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, সমাজসেবক নুরুল হক, আরপিডব্লিউএস-এর নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন, অনির্বাণ সংস্থার সভানেত্রী শিল্পী বেগম, চলন্তিকা ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জোৎস্না বেগম, নারী সংগঠক চম্পা বেগম এবং শিক্ষার্থী প্রতিনিধি ইমরান হোসেন ও মার্জিয়া বেগম।

​আলোচনা সভা থেকে হাওরাঞ্চলের পানি সংকট নিরসনে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হল, জলবায়ু সহনশীল পানির উৎস (গভীর নলকূপ ও রেইন ওয়াটার হারভেস্টিং) বৃদ্ধি করা, হাওরের জলাশয় ও নদী দখল-দূষণ মুক্ত করা, পানি নীতিতে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা ও নারী ও শিশুদের জন্য নিরাপদ স্যানিটেশন ও পানির সহজলভ্যতা নিশ্চিত করা।

​সভায় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এই সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর