বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

হাড়ের ডেনসিটি কমছে,ভুগতে পারেন নানা সমস্যায়

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : হাড়ের ডেনসিটি কমে যাওয়ার ফলে আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতো নানা সমস্যা দেখা যায়। পঁচিশ বছর বয়সের পর সাধারণত হাড় আর বাড়ে না। এর পর থেকে হাড়ের ডেনসিটি কমতে শুরু করে। হাঁটাচলা, ওঠাবসা সবকিছুতেই কষ্ট হয়। হাড়ের ডেনসিটি কমে যাওয়ার ফলে আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতো নানা সমস্যা দেখা যায়। তবে ঠিকমতো চিকিৎসা ও যথাযথ জীবনযাপন বজায় রাখলে আপনার হাড় অনেক দিন মজবুত থাকবে। অনেকেই মনে করেন হাড় মজবুত রাখার জন্য দিনে এক গ্লাস দুধই যথেষ্ট। তাতেই শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, ভবিষ্যতে হাড় ক্ষয় রোধের জন্য সারাদিনে অন্তত তিনবার দুধ, দই বা ছানার মতো ডেইরি খাবার খাওয়া উচিত। এ ছাড়া ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন–টোফু, ছোট মাছ, পালংশাক, বিন, ব্রকলি, আমন্ড, ফলের রস নিজের ডায়েটে রাখুন।

যাদের বয়স ৩৫ বছরের নিচে এবং মেনোপজ হয়ে গেছে, তাদের নিয়মিত ১০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া জরুরি। ৬৫ বছরের ওপর হয়ে গেলে ক্যালসিয়াম ইনটেক ১৫০০ গ্রাম হওয়া উচিত। ৪০০-৮০০ আইইউ ভিটামিন ডি জাতীয় সাপ্লিমেন্টস খেলে অস্থি ক্ষয়ের হার এবং ফ্র্যাকচার হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়। সিগারেট, কফি, অ্যালকোহল খাওয়া কমিয়ে দিন। ভিটামিন ডি যাতে ভালোভাবে শরীরে প্রবেশ করে, এর জন্য পর্যাপ্ত সময় বাড়ির বাইরে থাকুন। সূর্যের কিরণে সবচেয়ে বেশি ভিটামিন ডি থাকে। তাই সান এক্সপোজার খুবই জরুরি। হাড়ের ক্ষয় রুখতে ব্যায়াম জরুরি। প্রতিদিন সকালে-বিকেলে হাঁটার অভ্যাস করুন। তবে মাথায় রাখা দরকার, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। বেশি ব্যায়াম করলে দুর্বল হাড়ের ওপর আরও চাপ পড়তে পারে। ৪০ বছরের পর আর যদি নির্দিষ্ট কোনো অসুখ যেমন– হার্টের সমস্যা, ডায়াবেটিস, হাই ব্লাডপ্রেশার থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যায়াম করা যাবে না।
ঢাকাপ্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর