রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার

৫০ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৫:৩৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : স্বাধীনতার পর বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাপী এক ধরনের নেতিবাচক প্রচারনা চলেছিল। কিন্তু গত ৫০ বছরে বাংলাদেশ সেসব প্রচারনা বা প্রক্ষেপণকে মিথ্যা প্রমাণ করে আর্থ-সামাজিক ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে। এই সাফল্য অনেক কিছুর সমন্বয়ে এসেছে। এর পেছনে ক্ষুদ্র ও বড় চাষী, প্রবাসী শ্রমিক, সরকারের নানামুখী নীতি সহায়তা ও উদ্যোগী ভূমিকা, ক্ষুদ্র ও বড় উদ্যোক্তা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি ও বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা উল্লেখ করার মত।
সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক অর্থনীতিবিদ ড. কে. এ. এস মুর্শিদের লেখা ‘দ্য অডস রিভাইজড- দ্য পলিটিক্যাল ইকোনমি অব ডেভলপমেন্ট অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
পিআরআই সভাপতি ড. জাহিদী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ড. হোসেন জিল্লুর রহমান, বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. কাজী ইকবাল, বইটির লেখক ড. কে. এ. এস মুর্শিদ প্রমূখ বক্তব্য রাখেন। পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের শিক্ষার হার বেড়েছে বিশেষ করে নারী শিক্ষার যথেষ্ট বিস্তার ঘটেছে যার সরাসরি প্রভাব অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পড়ছে। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা যথেষ্ট উন্নতি করেছি।
অনুষ্ঠানে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, স্বাধীনতা লাভের পর শুরুর দিকে বাংলাদেশকে নিয়ে নানাবিধ নেতিবাচক প্রচারণা ছিল। আমরা সেগুলো মিথ্যা প্রমাণ করে আর্থ-সামাজিক ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছি। কৃষি বিপ্লব ঘটেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা আশাতীতভাবে এগিয়েছি। তবে সামনের দিনগুলোতে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একইসাথে প্রশিক্ষিত শ্রমিক তৈরি, মজুরি বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আধুনিক অর্থব্যবস্থা ও অর্থনৈতিক কূটনীতি বাড়ানো জরুরি বলে তিনি মন্তব্য করেন।
ড. হোসেন জিল্লুর রহমান বাংলাদেশের ৫০ বছরের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যক্তি উদ্যোগ বা সামষ্টিকের তুলনায় ব্যক্তি পর্যায়ের ভূমিকা বেশি ছিল বলে মনে করেন।
আলোচনা শেষে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত হয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর