শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৫৪ বছরে প্রথমবার: জামালপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নয়, ক্ষুব্ধ মুক্তিযুদ্ধপ্রেমীরা সমালোচনায়

ফরিদুল ইসলাম, জামালপুর
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ন

মহান স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এই প্রথমবারের মতো জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়নি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, ফৌতি কবরস্থান ও মহাশ্মশানে কোনো পুষ্পস্তবক অর্পণ বা শ্রদ্ধা নিবেদন না করায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রতিবছর এই দিনে জেলা প্রশাসনের উদ্যোগে ভোরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়ে আসলেও চলতি বছর তার ব্যতিক্রম দেখা যায়। এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এ ঘটনায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই এটিকে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি অবমূল্যায়ন হিসেবে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বীর মুক্তিযোদ্ধা বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির মেরুদণ্ড। তাদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা না জানানো অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একজন শিক্ষক বলেন, আলোচনা সভা অবশ্যই প্রয়োজন, কিন্তু শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো ন্যূনতম দায়িত্ব। এটি না হওয়ায় নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা পাওয়া গেছে, সেভাবেই শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। নির্দেশনার বাইরে গিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। তবে জেলা প্রশাসনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকেই। তাদের মতে, কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো একটি রাষ্ট্রীয় ও নৈতিক দায়িত্ব, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানিয়ে সব কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন।

 


এই বিভাগের আরো খবর