শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

নটরডেম কলেজে চান্স পেলেন দিনাজপুরের নাজিম

আব্দুস সালাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
শনিবার, ৮ জুন, ২০২৪, ৩:২১ অপরাহ্ন

ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজে এইচএসসি লিখিত ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন এনায়েতুর নাজিম। এনায়েতুর নাজিম দিনাজপুর সদর উপজেলার গঙ্গাপ্রসাদ (বোনতাড়া) গ্রামের নাজমুল হকের ছেলে। এই ফলাফলে তার পরিবার সহ এলাকার সবাই দারুণ খুশি

সে চিরিরবন্দর উপজেলার আমতলী হোমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ এ প্লাস পেয়েছে । এর আগে সে পিইসিতে গোল্ডেন এ প্লাস ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেন ।

গত ১ জুন নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত সোমবার (৩ জুন) এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নটরডেম কলেজের ওয়েবসাইট থেকে এই ফলাফল প্রকাশ করা হয়। এতে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী ছাত্র এনায়েতুর নাজিম ।

চলতি বছরে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আমতলী থেকে হোমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলে এসএসসি-২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- এ প্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তাদের সাফল্যে শিক্ষক, পরিবার ও সহপাঠীরা আনন্দিত।

এদিকে ফলাফলের অনুভূতি জানাতে গিয়ে এনায়েতুর নাজিম বলেন, “ নটরডেম কলেজ চান্স পেয়ে আমি খুবই আনন্দিত। আল্লাহ তা’য়ালার কাছে শুকরিয়া আদায় করছি। আমার বাবা মায়ের কষ্ট সার্থক হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। উচ্চশিক্ষা অর্জন শেষে আমি বিসিএস ক্যাডার হতে চাই।

এদিকে হোমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা এনায়েতুর নাজিম নটরডেম কলেজে এইচএসসি ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় তাকে বিদ্যালয়ের শিক্ষক,পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্যন্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

হোমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক, মোঃ সোহেল রানা বলেন, আমাদের কঠোর অনুশাসনের কারণে ছাত্র-ছাত্রীদেরকে ক্লাসের মাধ্যমে তাদের এমন ভাবে পাঠদান করাই যেন তাদের কোচিং বা প্রাইভেট পড়তে না হয়। তিনি আরও বলেন, আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের পুরো সিলেবাস একেবারে পড়তে দেইনা। পুরো সিলেবাসকে কয়েকটি ভাগে ভাগ করে, সেগুলো তাদের পড়াই। প্রতি সপ্তাহে তাদের দুটি করে ক্লাসে টেস্ট পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের তৈরি করে নেয়। ফলে ভর্তি পরীক্ষার সময় তাদের খুব একটা সমস্যা হয় না।

হোমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক, মোঃ মোশফেক মাহামুদ আসিফ শাহীন মন্ডল এ ফলাফলে উচ্ছাস প্রকাশ করে বলেন, আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালো ফলাফলের পাশাপাশি মানসম্মত ও যুগপোযোগী শিক্ষা প্রদান করে আসছে। এ স্কুলে রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টার এ সাফল্য প্রতি বছরই আমাদের স্কুলে ছেলেমেয়েরা এই গৌরব বয়ে আনবে ইনশাআল্লাহ ।

হোমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকছেদ আলী মন্ডল বলেন , আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এই সাফল্য সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টার ফসল। প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছে, শুধু নটরডেম নয় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতেও হোমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা সুযোগ পাবে বলে তিনি জানান ।


এই বিভাগের আরো খবর