বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু

মুরাদনগরে রোহিঙ্গা যুবকে সনদ দেওয়ায় ডিবির হাতে আটক ইউপি সচিব

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর
শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৭:৪২ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ইউপি সচিব ইসমাইল কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুনানন্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মুরাদনগর উপজেলার নিমাইকান্দি এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় কুমিল্লা গোয়েন্দা পুলিশ।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি পাসর্পোট করতে এসে ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের হাতে আটক হন। তখন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা যুবককে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত যুবক মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ইয়াছিন জানান, মিয়ানমার থেকে ২০ দিন আগে বাংলাদেশে এসে কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ব্লকে অবস্থান নেন। পরে চাচাত ভাই ওসমানের মাধ্যমে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশারফ নামে দুই দালালের কাছে পাসপোর্ট করার চুক্তি করেন।

চুক্তি অনুযায়ী হাসান মাহমুদ ও মোশারফ মুরাদনগর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঘোড়াশাল গ্রামের ভুয়া ঠিকানা দিয়ে রোহিঙ্গা যুবক ইয়াছিনের নামে জন্ম নিবন্ধন সনদ বানিয়ে নিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশ বিষটি তদন্ত করে ইউপি সচিব ইসমাইল হোসেনসহ কয়েকজনের সম্পৃক্ততা তথ্য পায় । এঘটনার প্রায় ৪ মাস পর ইউপি সচিব ইসমাইলকে মুরাদনগর থেকে গ্রেফতার করেন (ডিবি) পুলিশ।

মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন বলেন, “ প্রায় চার মাস আগে ইউনিয়ন পরিষদের সফটওয়্যার হ্যাক করে একটি সংঘবদ্ধ চক্র। তখন আমি বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক, ইউএনও স্যারসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবগত করেছি। জন্ম নিবন্ধনের সাথে অবৈধ পন্থায় যারা জড়িত তাদের আইনি প্রক্রিয়ায় বিচার হউক।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন দেয়ার মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউপি সচিব ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।

এবিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা জন্ম নিবন্ধন সংক্রান্ত সরকারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা চালু রাখাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর