শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

খানসামায় স্ত্রীর দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী প্রেমিকার অনশন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক মিঠুর বাড়িতে অনশন করেছে প্রেমিকা দশম শ্রেণির এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সহজপুর গ্রামে এ ঘটনা ঘটে। সারেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সহজপুর গ্রামের সৈয়দ ছমছেদ আলীর ছেলে মো. মিঠুর সঙ্গে পার্শ্ববর্তী আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রেমিকা ওই শিক্ষার্থীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমিকের পরিবার স্ত্রী স্বীকৃতি না দেওয়ায় পর্যন্ত নিজের বাড়িতে ফিরবে না বলে জানিয়েছেন ওই প্রেমিকা। এদিকে মাস খানেক ধরে প্রেমিক বাড়িতে নেই।

তাকে পরিবার লুকিয়ে রেখেছ বলে অভিযোগ করছেন ওই প্রেমিকা। প্রেমিক মিঠুর বাড়ির আঙিনায় স্ত্রীর স্বীকৃতিতে অবস্থান করছে ওই প্রেমিকা। গত চার বছর আগে ফেসবুকে প্রেমিক মিঠুর সাথে পরিচয় হয়। প্রায়ই তাকে প্রেমের সম্পর্ক গড়ার প্রস্তাব দেয়।

এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রথমের দিকে প্রতিনিয়ত মোবাইলে কথা হয় প্রেমিকের সাথে, পরে ধীরে ধীরে প্রেমিক মিঠুর সাথে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা অভিযোগ করে বলেন, এ বছরের পহেলা মে পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার এক কাজির মাধ্যমে বিয়ে করি। নিজ উপজেলার এক ডাক্তারের পরামর্শে গর্ভপাতের জন্য ওষুধ কিনে কয়েকবার তার গর্ভপাত ঘটানো হয়েছে বলে জানান তিনি । স্ত্রী স্বীকৃতি না দিলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে জানান ভুক্তভোগী ওই তরুণী।

এ বিষয়ে মিঠুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে ছেলের বাবা সৈয়দ ছমছেদ আলী বলেন, আমাদেরকে না জানিয়ে তারা বিয়ে করেছে। আমার ছেলে এক মাস ধরে নিখোঁজ। তাকে আমারা খুঁজে পাচ্ছি না। বিষয়টি নিয়ে আমরা বসে ছিলাম। কিন্তু তারা আমাদের পাত্তা দেয়নি।

এ বিষয়ে ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম বাবুল বলেন, এর আগেই মীমাংসার জন্য ডাকা হয়েছিল। মেয়ের পরিবারের কেউ আসেনি। মেয়ের দাবি ওই ছেলের সঙ্গেই সংসার করবে। যদি তারা পুনরায় মীমাংসা করতে চায়, আমি যাব।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর