তিস্তা ফুটবল খেলার মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,লালমনিরহাট জেলার সার্বিক সহযোগিতায় শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। তরুণদের মাদক দুরে রাখা ও শারীরিক ভাবে ও মানসিক ভাবে বিকশিত করার লক্ষ্যে গত (১১/১১/২০২৪) সোমবার তিস্তা ফুটবল খেলার মাঠে উদ্ভোদন এর মধ্য দিয়ে শহিদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিলো তার ফাইনাই খেলাটি আজকে (সোমবার) বিকালে অনুষ্ঠিত হয়।দেশের জন্য জীবন দেওয়া এবং তার যে বীরত্ব তা দেশের প্রতিটি মানুষ মনে রাখবে।ফাইনালে ক্রিয়া সংঘ লালমনিরহাট,তিস্তা পেরেস টিমকে ১-০ গোল হারিয়ে জয়লাভ করেন।খেলায় গোল করেন ক্রিয়া সংঘ লালমনিরহাটের জুলহাস।
৬জানুয়ারি সোমবার এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম,সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। আব্দুস সালাাম সিকদার উপপরিচালক যুব উন্নয়ন লালমনিরহাট।