রংপুরের পীরগাছায় কান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন সাবু। ২০০ ভোটের মধ্যে তিনি চেয়ার প্রতীক নিয়ে ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ফুটবল প্রতীকে ৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনজুরুল রহমান মজনু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজু মিয়া।
আজ সোমবার কান্দির হাট স্কুল এন্ড কলেজ হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কান্দি ইউনিয়ন বিএনপি আহবায়ক শাহাবুদ্দিন মৃধা ও সদস্য সচিব শাহিন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আকবার আলী, আইয়ুব আলী মন্ডল, শফিকুল ইসলাম, আতাউর রহমান, রাকিব খন্দকার, সোনা মিয়া, নুর মোহাম্মদ ভুট্টু, হাফিজুর রহমান, কান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমান মৃধা, সদস্য সচিব শাহিন মিয়া
ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায় ইসলাম বাবু, নবনির্বাচিত ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সহ আরও অনেকে।