শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

দিনাজপুর চেম্বারের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

জাহিদ হোসেন, দিনাজপুর
মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে মাসব্যাপী ১৮তম বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বিকেলে দিনাজপুর ঐতিহাসিক গোড় এ শহীদ বড় ময়দানে ফিতা কেটে, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ।

আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মোঃ এনামুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ১৮তম দিনাজপুর বাণিজ্য মেলার আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবীর পিয়াল। মেলা কমিটির সদস্য সচিব ও চেম্বারের পরিচালক মোঃ আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে চেম্বারের সকল পরিচালক উপস্থিত ছিলেন।

এর আগে কুরআন তেলাওয়াত গীতা পাঠ করা হয়। অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
এছাড়াও গত জুলাই -আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সব শেষে আতসবাজি করা হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দিনাজপুরের স্বনামধন্য ডেকোরেটর মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট


এই বিভাগের আরো খবর