দিনাজপুরে শীতের প্রকোপ থেকে একটু বাঁচতে সাড়ে পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দিনাজপুর শাখা ।
উত্তরের জেলা দিনাজপুর সদরে টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। সূর্যের দেখা মিললেও বইছে হিমেল বাতাস। হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। রাতের হিমশীতল বাতাসের কারণে দিনাজপুর সদর উপজেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। দুই-তিন দিন থেকে ঘন কুয়াশা পড়ছে। রাতে বেড়েছে শীতের প্রকোপ ও ঠান্ডা হাওয়া। বুধবার সকাল থেকেই প্রায় দিনভর সূর্যের দেখা মিলেনি। প্রায় দিনভর সূর্যের দেখা না মেলায় এবং দিনভর হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় অনুভূত হয় কনকনে শীত। একাধিক গরম কাপড় গায়ে দিয়েও শীত নিবারণ করতে হিমশিম খেতে হয় নি¤œ আয়ের শ্রেণীর খেটে খাওয়া অসহায় মানুষের।
২২ জানুয়ারি-২০২৫ বুধবার দিনাজপুর শহরের গণেশতলা মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার আয়োজনে প্রতিবছরের মতো এবারও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার অসহায়, গরিব ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনজুর হোসেন এর সভাপতিত্বে¡ শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আবদুল মোন্নাফ মুকুল (সাবেক সহ সাধারণ সম্পাদক- রংপুর বিভাগ- কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটি), সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ মাসুদুল ইসলাম মাসুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্যাংকের এসএ ভিপি ও ম্যানেজার অপারেশন মোঃ রুস্তম আলী, ক্রেডিট ইনচার্জ লিটন কুমার দাস প্রমুখ।