শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

লালমনিরহাটের তামাক চাষে ঝুঁকছেন কৃষকেরা

একরামুল হক,লালমনিরহাট
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

লালমনিরহাট জেলায় বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে, আবাদি জমিতে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ। অন্যান্য ফসলের তুলনায় তামাক চাষে লাভ বেশি-তাই কৃষি বিভাগের তামাক চাষ নিরুৎসাহিতকরণ কর্মসূচীতে সারা দিচ্ছেন না কৃষকেরা।

“বিষপাতা” হিসেবে পরিচিত তামাকের চাষ- দিন দিন যেনো বড়েই চলছে উত্তরের জেলা লালমনিরহাটে। জেলার ভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, যেসব আবাদি জমিতে একসময় ধান, গম, ভুট্টা, আলুসহ বিভিন্ন আগাম জাতের সবজী চাষ করা হতো, সেসব জমিতে এখন তামাক চাষ হচ্ছে। তামাকজাত কোম্পানির নানা প্রলোভনে ও অধিক মুনাফার আশায়, তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের কৃষকেরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো: সাইখুল আরিফিন বলেন, জেলায় গতবছর ৯ হাজার ৮ শত ৬৫ হেক্টরের বেশি জমিতে তামাক চাষ হয়েছে । আর এ বছর তা বেড় দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৭ হেক্টর জমিতে। এর কারন তামাক চাষ নিষিদ্ধ না। তামাক ক্রয় কারি প্রতিষ্ঠানগুলো লিমিটেড কোম্পানি তাই তারা কৃষকদের আগাম দর দিয়ে কৃষকদের উৎসাহিত করে এবং আগাম ঋণ/সার এর ব্যবস্থা করে দেয় তাই কৃষকরা উৎসাহিত হয়ে এই চাষ করতে আগ্রহী হয়। তামাক চাষ বৃদ্ধির কারণে কেবল আবাদি জমিই কমছে না পাশাপাশি বাড়ছে এই ফসলের সঙ্গে জড়িত কৃষক এবং তাদের পরিবারের স্বাস্থ্যঝুঁকি।

লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ছাড়াও তিস্তা নদীর প্রত্যন্ত চরাঞ্চলেও চাষ হচ্ছে বিষপাতা-তামাক। তাই তামাক চাষ সীমিত পর্যায়ে নিয়ে আসতে, সরকারকে নতুন করে কার্যকারী পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন,লালমনিরহাটের সচেতন সমাজ।

 


এই বিভাগের আরো খবর