শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ফরিদুল ইসলাম, জামালপুর
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তারা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সরকারের বিরুদ্ধে অপকর্মে লিপ্ত হয়েছেন।

এমন অভিযোগ উঠেছে যে, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর দলটির কিছু নেতা-কর্মী গা-ঢাকা দেন। কিন্তু কথিত কর্মসূচির মাধ্যমে তারা আবার ষড়যন্ত্রের জাল বিস্তার শুরু করেছেন। মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোখলেছুর রহমান মাস্টার এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে এসব কর্মকাণ্ড চলতে রয়েছে। দিন সময় তাদের কার্যকলাপ তেমন চোখে না পড়লেও, সন্ধ্যার পর তারা বিভিন্ন অসাংবিধানিক কার্যকলাপ শুরু করেন।

এছাড়াও অভিযোগ রয়েছে যে, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোখলেছুর রহমান মাস্টার বিগত সরকারের সময় এলাকার সংসদ সদস্যের ছত্রছায়ায় চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্মে যুক্ত ছিলেন। সালিশ বৈঠকের নামে নিরীহ মানুষকে বেকায়দায় ফেলে অর্থ হাতিয়ে নিয়েছেন এবং বিদেশে পাঠানোর প্রলোভনে লাখ লাখ টাকা নিয়েছেন। এর পাশাপাশি তিনি সরকারি খাস জমি জবরদখল এবং গ্রামের মানুষদের জমি দখলে নিয়েছেন। খাসীমারা পুটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে থাকাকালীন তার বিরুদ্ধে প্রতারণার তিনটি মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে জাল সনদ তৈরি, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ ছিল।

এদিকে, যুবলীগের সভাপতি জিল্লুর রহমানের বিরুদ্ধে এক কিশোরকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি নিরীহ মানুষের জমি জবরদখলও করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তৎকালীন সরকারের প্রভাবশালী সাংসদের আস্থাভাজন হয়ে তিনি নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানিয়েছেন, সন্ধ্যার পর আওয়ামী লীগের নেতারা কার্যক্রমে সক্রিয় হলেও দিনের বেলায় তারা নীরব থাকেন। তাদের অভিযোগ, স্থানীয় বিএনপির কিছু প্রভাবশালী কর্মীর সাথে গভীর সখ্যতার কারণে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয় না।

ভুক্তভোগীদের আশা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।


এই বিভাগের আরো খবর