কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষকে সেবা করতে ২০১৮ সালের ২৩ শে মার্চ মানবতা সামাজিক সংগঠনের জন্ম হয়৷ কয়েকজন প্রবাসী ও কলেজ পড়ুয়া ছাত্ররা মিলে এ সংগঠনের কাজ শুরু করে৷ সংগঠনটির গতিশীলতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে৷
এর মধ্যে অসহায় ও দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ অন্যতম৷ তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯:৩০ মিনিটে শীতবস্ত্র বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের পরিচালক মোঃ সরবেশ আলী চেয়ারম্যান ৫নং যাদুরচর ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামস্উদ্দিন৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামস্উদ্দিন বলেন, আজকে মানবতা সামাজিক সংগঠনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে অনেক ভাল লাগছে ৷ সরকারের পাশাপাশি বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে থাকার অনুরোধ করেন তিনি।
পরিচালক মোঃ সরবেশ আলী বলেন, আমি এই সংগঠনের পরিচালক হিসেবে অনেক আনন্দিত ৷ তিনি বলেন, ভবিষ্যতে আমরা যাতে আরো বেশি মানুষ কে সহায়তা করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি৷
এ
সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টাগণ মোঃ আমিনুল ইসলাম অধ্যক্ষ যাদুরচর মডেল ডিগ্রী কলেজ প্রভাষক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক বৃন্দ প্রধান সমন্বয়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম খুশি, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক৷ হযরত মেম্বার, ফরমান মেম্বার, রেজাউল ইসলাম, রবিউল ইসলাম রকি, জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ জাহিদ হাসান সজীব,সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ সভাপতি ফরহাদ হোসেন আফ্রিদী, মোশারাফুল ইসলাম সুমন সহ অন্যান্য সদস্যগণ। প্রধান উপদেষ্টা মোঃ আজিজুর রহমান বলেন, সমাজের সবাই এভাবে এগিয়ে আসতে হবে অসহায়দের সহযোগিতা করার জন্য৷ তাহলে সমাজে দারিদ্রতা থাকবে না৷