জেলা পরিষদ,লালমনিরহাট এর মাধ্যমে এডিপি,রাজস্ব তহবিলের অর্থায়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের চেক বিতরণ ও বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের চেক বিতরণ এবং এ জেলার মেধাবী/কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি,অগ্নিকান্ড,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যাক্তি/প্রতিষ্ঠান,দুস্থ ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা সেবা,যুব-নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অন্যান্য আর্থিক সাহায্যের চেক বিতরণ।
লালমনিরহাট জেলা ২০জনকে ২লক্ষ ৫৫ হাজার টাকার এ আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। ৫ ফেব্রুয়ারি আজ বুধবার বিকালে লালমনিরহাট জেলা পরিষদ চত্বরে আর্থিক সাহায্যের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের (ভারপ্রাপ্ত)প্রধান নির্বাহী কর্মকর্তা মো:ফিরোজ হোসেন।