শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : রাজশাহীতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানের মহানগরী ও জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫৪ জনকে গ্রেপ্তার করেছে।

যৌথ বাহিনীসহ মহানগর ও জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টের যৌথবাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে রাজশাহী মেট্রোপলিটন (আর এমপি) সদর দপ্তর হতে এই অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতে সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি, তালাইমারী, ভদ্রা, রেলগেটসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গাড়ী থামিয়ে তল্লাশি শুরু করা হয়।

রাতে যৌথবাহিনী নগরীর বিভিন্ন জায়গা হতে বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, কর্ণহার থানার শরিসাকুড়ি এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ, দমকুড়া থানার নতুন মধুপুর এলাকার সাব্বির আহমেদ, দাম কুড়া থানার বিন্দারামপুর এলাকার রহিদুল ইসলাম ওরফে বিশাল।

অপরদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজশাহী জেলার বিভিন্ন থানা পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর