শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

“আমার ভাগের পানি চাই, মেগা প্রকল্প বাস্তবায়ন চাই” লালমনিরহাটে মির্জা ফখরুল ইসলাম

একরামুল হক, লালমনিরহাট
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

লাখো কন্ঠে একটাই দাবী- বাঁচাও তিস্তা। আমার ভাগের পানি চাই, মেগা প্রকল্প বাস্তবায়ন চাই- দুই দিনের লাগাতার অবস্থান কর্মসূচীর সেমিনার, সমাবেশে আসা সকলের বক্তব্য ছিল এমনই। আর সাধারণ মানুষ, যারা লাগাতার ৪৮ ঘন্টা তিস্তার তীরে অবস্থান করার জন্য এসেছেন তারাও বলছেন, আর আশ্বাস নয়, এবার চাই প্রকৃতির দেয়া তিস্তার পানির হিস্যা এবং মেগা প্রকল্পের বাস্তবায়ন।

সকাল এগারটায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য দেন তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

পরে বিকেল চারটা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলামআলমগীর। তিনি এ সময় বলেন, ভারত এক দিকে পানি দেয় না, অন্যদিকে আমাদের শত্রুকে তারা আশ্রয় দিয়ে দিল্লিতে রাজার হালে রেখেছে। ওখানে বসে বসে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হুকুম জারি করেন। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো তখন সবাই ভাবলো- ভারতের বন্ধু এবার মনে হয় পানি আনতে পারবেন। ১৫ বছরে তারা দেশ বেচে দিয়েছে। তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি। ৫৪ টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়ে একতরফা পানি উত্তোলন করেছে।

ফখরুল অন্তবর্তী সরকারকে উদ্দেশ্যে করে বলেন, ভারতকে স্পষ্ট করে বলুন তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে। তিনি এ সময় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে হলে প্রথমে তিস্তার পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আর দাদাগিরি চলবে না। তাহলে বন্ধুত্ব হতে পারে।

তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টি (কাজী জাফর আহমেদ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এদিকে জনতার সমাবেশ কে ঘিরে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ তিস্তা পাড়ে সমবেত হয়। দুপুর তিনটা নাগাদ সেতু এলাকায় লোকে-লোকারণ্য হয়ে যায়।

আজ সন্ধ্যার পর থেকে একই মঞ্চে ভাওয়াইয়া, পালা গান, জারি গান, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচিতে বক্তব্য রাখার কথা রয়েছে।।

 


এই বিভাগের আরো খবর