শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

অবশেষে পুরোপুরি বন্ধ হয়ে গেলো তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১:২০ অপরাহ্ন

বন্ধ হয়ে গেলো দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সর্বশেষ উৎপাদনশীল ইউনিট টিতে যান্তিকত্রুটি দেখা দিলে গতকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। এতে উত্তরাঞ্চলে চরম বিদ্যুৎ বিভ্রাটের আশংকা রয়েছে।

জানা গেছে, বড়পুকুরিয়ায় উৎপাদিত কয়লা দিয়ে পরিচালিত হয়ে আসছিলো কেন্দ্রের ৫২৫ মেগাওয়াটের তিন ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এর মধ্যে ১ও ২ নং ইউনিট টি ১২৫ মেগাওয়াট হলেও সর্বোচ্চ ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছিলো ৩ নম্বর ইউনিট টি। ২ নম্বর ইউনিটের যান্ত্রিকত্রুটির কারণে দীর্ঘদিন যাবৎ তা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এসময় চলমান ছিলো ১ ও ৩ নম্বর ইউনিট।

গত ১৫ ফেব্রুয়ারী উৎপাদনশীল ৩ নম্বর ইউনিটের যান্ত্রিকত্রুটিতেও নিয়ে বন্ধ হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) বিকেলে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হন সংশ্লিষ্টরা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এ নিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। তবে, পূনঃরায় উৎপাদনে ফিরতে ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় ১ হাজার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠান্ডা হলে মেরামত কাজ শুরু করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদনে ফিরার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর